দীপাবলিতে মা লক্ষ্মীকে এই জিনিসগুলি দান করুন, এতে দেবী আপনার বাড়িতে বিরাজ করবেন
সম্পদের দেবী হলেন মা লক্ষ্মী। যে বাড়িতে দীপাবলিতে দেবীর পুজো করা হয়, মা লক্ষ্মী সেই বাড়িতে সর্বদাই বিরাজ করেন। আর্থিক দিকে খুব লাভ হয় তাদের। জীবনে তাদের সফলতা লেগেই থাকে। দীপাবলিতে অনেক বাড়িতেই কিন্তু মা লক্ষ্মীর বিশেষ পুজোর আয়োজন করা হয়।
চলতি বছর দীপাবলি পড়েছে ৩১ অক্টোবর এই দিন লক্ষ্মী পুজোর আয়োজন করবেন। সারা জীবন আপনার বাড়িতে থাকুক। তাহলে অবশ্যই এই টিপসগুলি মানতে পারেন। সেই সঙ্গে দেবীকে অবশ্যই এই জিনিসগুলো দান করবেন। এতে মা লক্ষ্মী ভীষণ খুশি হন।

- পদ্মফুল
মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হল পদ্মফুল। তাই দীপাবলিতে লক্ষ্মীপুজোয় পদ্মফুল নিবেদন করলে ধন-সম্পদ আপনার ক্রমশ বাড়তে থাকবে। এতে নয়া সম্পত্তির মালিক হবেন আপনিও। জীবন থেকে দূর হবে দারিদ্রতাও।
- শঙ্খ
মা লক্ষ্মীর শঙ্খ খুব পছন্দের। কারণ যখন মা লক্ষ্মী সমুদ্রমন্থন থেকে উদিত হয়েছিলেন, তখন শঙ্খ মায়ের সঙ্গে উঠেছিল। তাই দেবী লক্ষ্মীর আরাধনা করার সময় শঙ্খ কিন্তু অত্যন্ত জরুরী। এটি জিনিস রাখলে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। জীবনে আসবে সফলতাও। এমনকি পরিবারের সুখ-সমৃদ্ধি বিরাজ করবে।
- ক্ষীর
দীপাবলিতে দেবী লক্ষ্মীকে ক্ষীর দিতে কখনই ভুলবেন না। কারণ তিনি ক্ষীর খেতে খুব ভালোবাসেন। তবে ক্ষীর নিবেদন করার সঙ্গে অবশ্যই জাফরান দেবেন। এতে মা লক্ষ্মী খুব খুশি হন। তাছাড়াও আপনার জন্মকুণ্ডলীতে শুক্র গ্রহ ক্রমশ শক্তিশালী হয়ে উঠবে। বাড়বে আপনার সম্পদ, বিলাসিতাতেও আপনার জীবন ভরে উঠবে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না।
- নারকেল
দীপাবলিতে দেবী লক্ষ্মীর পুজোর সময় অবশ্যই দেবীকে একটি নারকেল দান করুন। নারকেলকে শ্রেষ্ঠ ফল বলে মনে করা হয়। তাই নারকেল নিবেদন করলে ধন-সম্পদ আপনার হুহু করে বাড়তে থাকবে।
- কড়ি
দীপাবলির সঙ্গে কড়ির বিশেষ সম্পর্ক রয়েছে। তাই দীপাবলিতে আপনি যখন মা লক্ষ্মীর পুজো করবেন, অবশ্যই পাঁচটা, সাতটা বা এগারোটা কড়ি দেবীকে অর্পণ করুন। তারপর পরের দিন লাল কাপড়ে সেই কড়ি বেঁধে নিরাপদ জায়গায় রাখুন। এতে আপনার সম্পদ কখনোই খালি হবে না। এতে এমনকি আর্থিক দিকেও আপনার খুব লাভ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications