জীবন থেকে বাধা দূর করতে ভগবান বিষ্ণুর পুজোয় এই জিনিসগুলি দান করুন
জীবন থেকে বাধা দূর করতে ভগবান বিষ্ণুর পুজোয় এই জিনিসগুলি দান করুন
বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর দিন বলে মানা হয়। এইদিন তাঁর পুজো করে দান–পূণ্য করা হয়। এটা করলে বিষ্ণুর ভক্তদের সুখ–স্বাস্থ্য ও ধন–সমৃদ্ধির প্রাপ্তি হয়। ধর্মশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার পুজো করলে ভগবান বিষ্ণু খুব প্রসন্ন হন। এইদিন দেবগুরু বৃহস্পতিরও পুজো–অরঞচনা করা হয়। এইদিন ভগবান বিষ্ণুর পুজো করার জন্য হলুদ বর্ণের পোশাক পরা উচিত। আর পুজোতেও সব জিনিস হলুদ রঙের হলে তা শুভ বলে মনে করা হয়। এছাড়াও ওইদিন হলুদ বর্ণের কিছু দান করলে মনে শান্তি ও ঘরে সুখ–সমৃদ্ধি আসে।

ভগবান বিষ্ণু
হিন্দুদের প্রধান তিন দেবতা এবং ত্রিমূর্তির অন্যতম সদস্য হলেন বিষ্ণুদেব। হিন্দুদের কাছে বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিপালক এবং বৈষ্ণব সম্প্রদায়ের সর্বোচ্চ দেবতা হিসাবেও ধরা হয় তাঁকে। পুরাণ মতে, বিষ্ণুর গাত্রবর্ণ ঘন মেঘের ন্যায় নীল। শঙ্খ-চক্র-গদা-পদ্ম ধারী বিষ্ণু হলেন চতুর্ভুজ। ধর্মগ্রন্থ ভগবদ্গীতাতে বিষ্ণুর বিশ্বরূপেরও বর্ণনা পাওয়া যায়।

কালো জিনিস দান নয়
মনে রাখবেন বৃহস্পতিবার কোনওভাবেই কালো বা অন্য কোনও রঙের কিছু দান করবেন না। এটা করলে আপনার ভগবান বিষ্ণুর পুজো নিষ্ফল হয়ে যাবে এবং আপনার সাধনা বেকার হয়ে যাবে। এমন অবস্থায় প্রশ্ন আসে যে কোন জিনিসগুলো আপনার জানা উচিত, যাতে আপনার বিগড়ে যাওয়া কাজ শুধরে যায় এবং আপনার ইচ্ছাগুলো পূরণ হয়।

এই বস্তুগুলি দান করুন ও পূণ্য অর্জন করুন
বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক দান করা শুভ মানা হয়। এতে বিগড়ে যাওয়া কাজ ঠিক হয়ে যায়।

বিবাহে বাধা
যদি কারো বিয়েতে বাধা আসে, তাহলে ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য তাঁর হলুদ দান করা উচিত। এটা করলে বিবাহে বাধা দূর করা যায়।

মন্দিরে জগ দান করুন
বৃহস্পতিবার মন্দিরে জল রাখার জগ দান করলে জীবনে আসা সমস্যার সমাধান হয়ে যায়।

হলুদ রঙের খাবার
বৃহস্পতিবার হলুদ রঙের খাবার দান করলে সৌভাগ্য আসে। এটি চাকরি সংক্রান্ত সমস্যা থেকেও মুক্তি দেয়।

ব্যবসায় লাভ পেতে
ব্যবসা সুষ্ঠুভাবে চালানোর জন্য, সুপারি পাতার ভিতরে হলুদের দুটি গোটা গাঁট দিন, এরপর তা বিষ্ণুদেবতার সামনে রাখুন। এটা করলে ব্যবসায় দ্রুত লাভ মিলবে।

আম দান করা
ভঘবান বিষ্ণুর মন্দিরে আম দান করলে জীবনে সুখ-শান্তি আসে। পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ও জীবন সুখময় হয়।

কেওড়া ও কেশর দান
বৃহস্পতিবার বিষ্ণু মন্দিরে কেওড়া ও কেশর দান করলে দেবী লক্ষ্মীর অসীম কৃপা হয়, যার জন্য ধন প্রাপ্তি হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications