New Year 2024: নতুন বছরে প্রিয়জনকে রাশি অনুযায়ী এই জিনিসগুলি উপহার দিন

নতুন বছর আসতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই আসছে ২০২৪ সাল। নতুন বছরকে আমরা সকলেই সাদরে আমন্ত্রণ জানাব। পুরনো বছরের দুঃখ, কষ্ট, গ্লানি মুছে নতুন বছরে আমরা সকলে ভালো থাকব।

এমনটাই আশা রাখছেন সকল রাশির ব্যক্তিরা। নতুন বছরে আমরা আমরাদের প্রিয়জনকে নানান জিনিস উপহার দিয়ে থাকি। রাশি অনুযায়ী দেখে নিন কে কোন জিনিস উপহার দেবেন।

New Year 2024

  • মেষ রাশি

মেষ রাশির জাতকরা নতুন বছরে তাদের প্রিয়জনকে লাল রঙের পোশাক বা কোনও দেবতার মূর্তি উপহার দিতে পারেন। এগুলি তাদের জন্য অত্যন্ত শুভ। মনে করা হয়, লাল রঙ তাদের জন্য শুভ। এই লাল রঙের জিনিস তাদের যদি আপনি উপহার দেন। তাহলে আপনি যাকে উপহার দেবেন, তার সঙ্গে আপনার সম্পর্ক আরও ভালো হবে।

  • বৃষ রাশি

এই রাশির জাতক জাতিকারা ২০২৪ সালে তার প্রিয়জনকে নীল রঙের জামা কাপড় বা ফুল উপহার দিন। এতে করে শুক্র গ্রহ আপনারা আরোও শক্তিশালী হয়ে উঠবে এবং জীবনে প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকার নতুন বছরে সবুজ রঙের পেন, বই, ব্যাগ ইত্যাদি অন্যকে উপহার দিন। এতে আপনার সঙ্গীর সঙ্গে জীবনে খুব সুখে থাকতে পারবেন এবং দ্রুতই কোনও সুখবরে আপনি আরোও খুশি হয়ে উঠবেন।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকারা নতুন বছরে তাদের সঙ্গীকে রুপোর তৈরি কোনও জিনিস উপহার দিন। এতে আপনার মানুষের শান্তি বজায় থাকবে।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকারা নতুন বছরের সঙ্গীকে সোনার তৈরি জিনিস দিন। এতে শুধুমাত্র আপনি আর্থিক দিয়ে উন্নতি করতে পারবেন তা নয়, আপনার জীবনের সম্মানও কিন্তু ক্রমশ বাড়তে থাকবে।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকারা ২০২৪ সালে শুরুতেই আপনার প্রিয়জনকে গণেশের মূর্তি উপহার দিন। গণেশের কৃপা লেগে থাকবে আপনার উপর। শুধু তাই নয়, জীবনসঙ্গীর সঙ্গে সুখে শান্তিতে থাকতে পারবেন।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকাদের নতুন বছর অত্যন্ত ভালো যাবে। এসময় আপনি আপনার প্রিয়জনকে বই উপহার দিতে পারেন তা আপনার জন্য অত্যন্ত ভালো।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নতুন বছর উপলক্ষে আপনার প্রিয়জনকে লাল রঙের ফুল উপহার দিন। এটি আপনার জন্য যেমন শুভ, যাকে উপহার দেবেন তার জন্য অত্যন্ত শুভ। এতে আপনার প্রিয়জনের সাহস ক্রমশ বাড়তে থাকবে।

  • ধনু রাশি

২০২৪ সালের প্রথম দিনই আপনি আপনার প্রিয়জনকে হলুদ মিষ্টি বা গীতা উপহার দিন। এতে আপনি দাম্পত্য জীবনে আরও সুখী হবেন।

  • মকর রাশি

মকর রাশির জাতক জাতিকারা নতুন বছরের প্রথম দিন আপনার প্রিয়জনকে নীল রঙের কোন কিছু উপহার দেবেন এবং দেওয়ার সময় শনিদেবের নাম মনে মনে জপ করবেন। এতে শনিদেবের বিশেষ কৃপা লেগে থাকবে আপনার উপর।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকারা নববর্ষ উপলক্ষে নীল রঙের পোশাক উপহার দিন, এতে আপনার প্রিয়জনকে সঙ্গীর সঙ্গে আপনি ভালো থাকতে পারবেন।

  • মীন রাশি

নতুন বছরে আপনার প্রিয়জনকে হলুদ রঙের ফুল, বই বা সবুজ রঙের পেন উপহার দিন। এতে আপনাদের মধ্যে সম্পর্ক আরোও দৃঢ় হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+