ভাইফোঁটায় কি উপহার দিলে হাসি ফুটবে বোন বা ভাইয়ের মুখে?

ভাইফোঁটায় কি উপহার দিলে হাসি ফুটবে বোন বা ভাইয়ের মুখে?

বাঙালি মাত্রই উৎসব প্রিয়। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই দিওয়ালি, কালীপুজো, ধনতেরাস কড়া নাড়ছে দরজায়। আর তারপরই ভাই–বোনের প্রিয় উৎসব ভাইফোঁটা। করোনা আবহে এই ভাইফোঁটায় গত বছর ভাঁটা পড়লেও এবারে পরিস্থিতি একটু ঠিক হওয়ায় ভাইফোঁটার আয়োজন–প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। এ বছর ৬ নভেম্বর ভাইফোঁটা। ভাইফোঁটার সকাল থেকে ভাইয়ের মঙ্গল কামনায় উপোস করে, তার কপালে ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করানোর পর আসে উপহার বিনিময়ের পালা। আর এই উপহার বাছতে গিয়েই ভাই ও বোনন উভয়কেই বেশ নাজেহাল হতে হয়। সাধ্যের মধ্যে সাধ পূরণের কথা মাথায় রেখেই মূলত চলে উপহার বাছাইয়ের পর্ব। এদিকে পকেটেও যেন বেশি টান না পড়ে। সেদিকে নজর রেখেই রইল কিছু ভিন্ন স্বাদের উপহার। দেখে নিন ভাই বা বোনকে কি উপহার দিয়ে তাঁদের খুশি করতে পারেন।

পছন্দের বই

পছন্দের বই

বই পড়তে ভালোবাসেন না এমন মানুষের সংখ্যা নেহাতই কম। যদিও এখন ভার্চুয়াল দুনিয়ার জন্য বই পড়ার সুযোগ খুবই কম পাওয়া যায়। তবে এখনও পছন্দের বই হাতে পেলে মনটা আনন্দে নেচে ওঠে। আর আপনার ভাই বা বোন যদি বইয়ের পোকা হয় তা হলে তার হাতে তুলে দিতে পারেন তাঁর পছন্দের লেখকের একখানি গোটা সমগ্র কিংবা এ বছরের বেস্টসেলার বইটিও উপহার দিতে পারেন।

ঘড়ি বা স্মার্ট ওয়াচ

ঘড়ি বা স্মার্ট ওয়াচ

ছোট ভাই বা বোনকে সময়ের মূল্য বোঝাতে উপহার স্মার্ট ওয়াচ বা ঘড়ির জুড়ি মেলা ভার। দিতে পারেন চিরাচরিত ঘড়ি বা একটু অন্য ধরনের স্মার্ট ওয়াচ। এখন অনেক সুন্দর সুন্দর ঘড়ি বাজারে পাওয়া যায়। সাধ্যের মধ্যে এ ধরনের ঘড়ি উপহার দিলে ভাই বা বোনের মুখে হাসি ফুটবেই ফুটবে।

পারফিউম বা আতর

পারফিউম বা আতর

যে কোনও সুগন্ধই মনকে ভালো করে দেয়। আর এখন বাজারে অনেক ধরনের পারফিউম, আতর বাজারে চলে এসেছে, দেশি-বিদেশি কত ধরনের সুগন্ধী। তাই ভাই বা দাদাকে বা বোন বা দিদিকে পারফিউম বা আতর দেওয়া যেতেই পারে। তাতে দেখবেন ভাই বা বোনের মুখে হাসি আর ধরবে না।

চকোলেট

চকোলেট

চকোলেট খেতে কে না পছন্দ করেন বলুন?‌ আট থেকে আশি সকলের প্রিয় চকোলেট। এখন নানান ধরনের বিদেশি চকোলেটও চলে এসেছে। তাই ভাই বা বোন অথবা দাদা বা দিদির পছন্দ জেনে সেই চকোলেট উপহার দিতেই পারেন। তার সঙ্গে মিষ্টি একটি বার্তা ও সুন্দর করে মোড়কে মুড়ে দিন।

ইন্ডোর প্লান্ট

ইন্ডোর প্লান্ট

ঘরের কোণে একটি গাছ মন ভাল করে দিতে পারে অধিকাংশের। তাই উপহারের ঝুলিতে জায়গা করে নিতেই পারে স্পাইডার প্ল্যান্ট, লেডি পাম, মানি প্ল্যান্ট, পিস লিলির মতো সবুজ সতেজ ইন্ডোর প্লান্ট।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+