Ghorar Nal Vastu Tips: ঘোড়ার নাল বাড়িতে রাখা কি শুভ, জানেন কোথায় রাখবেন?

Ghorar Nal Vastu Tips: জ্যোতিষশাস্ত্রে (astrology) ঘোড়ার নালের বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে, ঘোড়ার নাল হল সৌভাগ্যের লক্ষণ, আপনি যদি এটি ঘরে রাখেন, তাহলে আপনার জীবনে কোনও সমস্যা থাকবে না। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকে খুব উন্নতি হবে আপনার।

পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, আবার যে সকল ব্যক্তির জন্মকুণ্ডলীতে শনি গ্রহ দুর্বল স্থানে থাকে, তারা যদি বাড়িতে ঘোরার নাল রাখেন বা ঘোড়ার নালের আংটি পরেন তাদের জীবনেও কিন্তু শুভ সময় শুরু হয়, অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে ঘোড়ার নাল। তবে, যেখানে সেখানে ঘোড়ার নাল কিন্তু রাখা যায় না, সঠিক দিক মেনে ঘোড়ার নাল রাখতে হয়। ঘোড়ার নাল বাড়িতে একটি কালো কাপড়ে মুড়ে নিরাপদ স্থানে রাখতে পারেন। এটি আপনার বাড়িতে রাখলে আপনার সম্পদ হু হু করে বাড়বে।

Ghorar Nal Vastu Tips

যদি আপনি ঘোড়ার নাল বাড়িতে রাখেন আপনার সুখ-শান্তি পরিবারে বিরাজ করবে। শনিবারের লোহার জিনিস বাড়িতে আনা খুব একটা অশুভ, শনিবার কেউ বাড়িতে লোহার জিনিস আনলে শনি দোষ বাড়ে বলেই মনে করা হয়। এই ঘোড়ার নাল আপনি যদি আনেন শনিবার আনবেন না, অন্যদিন বাড়িতে আনুন তবে শনিবার আপনি বাড়ির প্রধান দরজার সামনে লাগান। বা চৌকাঠের সোজাসুজি লাগাতে পারেন এটি, এটি লাগালে আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং বাড়িতে প্রবেশ করবে না অশুভ শক্তি।

যদি আপনি কঠিন পরিশ্রম করার পরেও সঠিক ভাবে অর্থ উপার্জন করতে না পারেন বা চাকরিতে এগিয়ে যেতে না পারেন তাহলে শনিবার আপনার হাতের মধ্যমা আঙুলে একটি ঘোড়ার নালের আংটি পড়ুন। এতে আপনার জীবনে সফলতা আসবে। শুধু তাই নয়, জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, যে ব্যক্তির হাতে ঘোড়ার নালের আংটি থাকে তার জীবনে সফলতা লেগেই থাকে। পরিবারের সকলের সঙ্গে সে ভালোভাবে থাকতে পারেন, চাকরি থেকে ব্যবসায় অনেক উন্নতি লাভও করতে পারেন।

এমন অনেক পরিবার রয়েছে যেখানে প্রায় সব সময়েই কেউ অসুস্থ থাকেন, তারা কিন্তু এই ঘোড়ার নাল বাড়িতে রাখতে পারেন। সেই সঙ্গে ঘোড়ার নাল তৈরিতে যে চারটি পেরেক লাগে সেই পেরেক এবং দেড় কেজি ডাল, একটু শুকনো নারকেল ভালো করে ধুয়ে আপনি সেই অসুস্থ রোগীর গায়ে একসঙ্গে লাগান এবং সেই এগুলি জলে ভাসিয়ে দিন, তাহলেই কিন্তু তিনি দ্রুত সুস্থ হবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+