Ganga Dussehra 2019 : কখন পড়ছে দশহরা! জানুন তারিখ-তিথি-বাস্তুশাস্ত্র টিপস
২০১৯ গঙ্গা দশহারা ঘিরেও সৌভাগ্যলাভে একাধিক উন্নতির পথ দেখিয়ে দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা।
২০১৯ গঙ্গা দশহারা ঘিরেও সৌভাগ্যলাভে একাধিক উন্নতির পথ দেখিয়ে দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। বিভিন্ন জ্যোতিষশাস্ত্রবিদরা তাঁদের বিভিন্ন টিপস যেমন দিচ্ছেন, বাস্তুশাস্ত্রবিদরা এই দিনটিকে ঘিরে তেমনই বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছেন। অর্থ-সম্পত্তির সৌভাগ্য আরও তুঙ্গে রাখতে গঙ্গা দশহরার দিন বেশ কিছু পন্থা মেনে চলার কথা বলা হচ্ছে।

কবে গঙ্গা দশহরা?
আগামী ১২ জুন ২০১৯ , গঙ্গা দশহরা পালিত হবে। সেই দিন সকাল ১১টা ৫১ মিনিটে পড়ছে দশহারার সময়কাল। এমনই মত গুপ্তপ্রেস পঞ্জিকার। আর এই সময় থেকে একাধিক পন্থায় সৌভাগ্য লাভের পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা।

কী কী করণীয়?
গঙ্গা দশহারার দিন গঙ্গাস্নান করার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। পাশাপাশি দশ রকমের ফল নিয়ে দেবী গঙ্গার আরাধনা করার কথাও জানিয়েছেন বাস্তুশাস্ত্রবিদরা। এতে পাপ দূর হওয়ার সঙ্গে সঙ্গে মেলে অভিষ্ট লাভও।

ফলদান
এদিন পুজোর পর, বাড়িতে রেখে দিন বিভিন্ন রকমের ফল। আর সেই ফল বাড়িতে কেউ এলে,না কেটে গোটা ফল হিসাবে দান করুন। তাতে আপনার অর্থ-সম্পত্তিগত মনের ইচ্ছা পূর্ণতা পাবে বলে মত শাস্ত্রজ্ঞদের।

কী কী দান করবেন?
ফল ছাড়াও এমন দিনে সুতির বস্ত্র, দশটি প্রদীপ, ইত্যাদি দান করতে পারেন। বাড়িতে দশটি প্রদীপ দিয়েও সাজানোর পরামর্শ দিচ্ছেন অনেক বাস্তুশাস্ত্রবিদ।












Click it and Unblock the Notifications