Ganesh Chaturthi 2023: কবে পালিত হবে গণেশ চতুর্থী, জানুন শুভ সময় সম্পর্কে
Ganesh Chaturthi 2023: জোতিষশাস্ত্রে (astrology) গনেশ চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থীতে গণেশ পূজো হয়ে থাকে। চলতি বছর ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার গণেশ পুজো হবে, যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
১৮ সেপ্টেম্বর দুপুর ১২ টা ৩৯ মিনিট থেকে চতুর্থী তিথি শুরু হচ্ছে। ১৯ সেপ্টেম্বর দুপুরে ১ টা ৪২ মিনিটে তা শেষ হবে। এদিন গণেশের বিশেষ পুজোর আয়োজন করেন তার ভক্তরা। এই গণেশ চতুর্থীদের শুভ রবি ও বৈধৃতি যোগ।

শুভ সময়
যদি আপনি এদিন বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করতে চান তাহলে শুভ সময় হল ১৯ সেপ্টেম্বর বেলা ১১ টা ০৭ মিনিট থেকে, যা চলবে দুপুর ১.২৮ মিনিট পর্যন্ত।
দেবতাকে কী কী নিবেদন করবেন
আপনি যদি গণেশ পুজো করেন তাহলে লাল কাপড় দেবতার আসনে উপরে গণেশের মূর্তি রাখুন। গণেশ পূজার সময় হলুদ চন্দন, সিঁদুর ,দুব্বা, মালা অবশ্যই দেবতাকে নিবেদন করবেন।

গণেশ চতুর্থীর তাৎপর্য
যে ব্যক্তি মন ভরে দেবতা গণেশের আরাধনা করেন তার জীবনে সুখ সমৃদ্ধি লেগেই থাকে। কোন ঝামেলাই তাকে স্পর্শ করতে পারে না। শুধু তাই নয়, তিনি যে কাজে হাত দেন সে কাজেই সফলতা পান। তিনি সব সময়েই সিদ্ধিদাতা গণেশের কৃপা পান। যে ব্যক্তি গণেশ চতুর্থীর দিন বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করে তার জীবনের সাফল্য লেগেই থাকে। উত্তর পূর্ব দিকে গণেশের মূর্তি স্থাপন করবেন। তবে প্রতিমার মুখ অবশ্যই পশ্চিমদিকে রেখে পুজো করবেন। তবে আপনার জীবনে সাফল্য নিশ্চিত হবে। যথেষ্ট উন্নতি করতে পারবেন আপনি।












Click it and Unblock the Notifications