গণেশের চতুর্থীর দিন কোন রাশির ব্যক্তিরা দেবতাকে কী দান করলে তিনি খুশি হন, জেনে নিন

গণেশের চতুর্থীর দিন কোন রাশির ব্যক্তিরা দেবতাকে কী দান করলে তিনি খুশি হন, জেনে নিন

জ্যোতিষশাস্ত্রে গণেশের একটি বিশেষ স্থান রয়েছে। হিন্দু ধর্মে ভগবান গণেশকে পুজো করা হয়। যে কোনোও শুভ কাজের আগে গণেশের পুজো করা হয়। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশজির জন্ম হয়েছিল। তাই চতুর্থীতে গণেশ চতুর্থী পুজো করা হয়। চলতি বছর গণেশ চতুর্থীর উৎসব পালিত হবে ৩১ অগাস্ট। এই দিনে কোন কোন রাশির শুভ সময় শুরু। ভগবানের বিশেষ কৃপা পাবেন তাঁরা।


মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের গণেশ চতুর্থীর দিন গণেশের পুজো করুন। সেই সঙ্গে দেবতা গুড় নিবেদন করুন। তাহলে সকলে জীবনে এগোতে পারবেন। কাজে সাফল্য পাবেন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। তাই গণেশের পুজো করুন।

 বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির ব্যক্তিদের গণেশের পুজো করুন। শক্তি বিনায়ক রূপের পুজো করা উচিত। সেই সঙ্গে গণপতিকে ঘি ও চিনিও নিবেদন করতে পাবেন।

 মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির ব্যক্তিরা জীবনে এগিয়ে যেতে পারবেন। তাই এই ব্যক্তিদের গণেশ চতুর্থ দিন গণেশের পাশাপাশি মা লক্ষ্মীর পুজো করুন। এবং সেই সঙ্গে দেবতাদের মুগের লাড্ডু নিবেদন করুন। দারিদ্র ব্যক্তিকে কালো কম্বল দান করুন। তবেই আপনি জীবনে এগোতে পারবেন এবং আপনার সাফল্যের সময় শুরু হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

গণেশের পুজো করলে গণেশের আশীর্বাদে আপনি ব্যবসাক্ষেত্রে উন্নতি করতে পারবেন। গণপতিকে মোদক নিবেদন করুন। গণপতিকে মোদক নিবেদন করা আপনার জন্য খুব শুভ। এই বিশেষ দিনে আপনি দেবতাকে দুধের মিষ্টি নিবেদন করুন।

 সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশি জাতক-জাতিকাদের খুব শুভ সময়। এই সময় লক্ষ্মী গণেশকে একসঙ্গে পুজো করুন এবং তাতে আপনার সব কাজ হয়ে যাবে। আটকে থাকা কাজ আপনি শেষ করতে পারবেন।

কন্যা রাশি

কন্যা রাশি

গণেশ চতুর্থীর দিন কন্যা রাশির জাতক জাতিকারা গণেশকে শুকনো ফল নিবেদন করুন এবং সেই সঙ্গে লক্ষ্মী গণেশকে একসঙ্গে পুজো করুন। আপনি জীবনে সাফল্য লাভ করতে পারবেন এবং ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন। আর্থিক দিকে আপনার উন্নতি হবে।

তুলা রাশি

তুলা রাশি

গণেশ চতুর্থীর দিন গণেশকে পাঁচটি নারকেল দিন। তুলা রাশির ব্যক্তিরা এবং সেইসঙ্গে মাটির প্রদীপ জ্বালান। তবে দেবতা খুশি হবে এবং আপনাকে বিশেষ আশীর্বাদ করবেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক জাতিকারা গণেশের পুজো করুন এবং আপনার জীবনের ভাগ্যের দ্বার উন্মোচিত হবে এবং আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন।

ধনু রাশি

ধনু রাশি

গণেশ চতুর্থীর দিন ওম গণপতি মন্ত্রটি জপ করুন এবং ব্যাসনের লাড্ডু দিয়ে দেবতাকে পুজো করুন। তবেই আপনি জীবনে এগোতে পারবেন।

 মকর রাশি

মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের গণেশের পুজো করা উচিত। গনেশজিকে এলাচ, লবঙ্গ নিবেদন করুন। আপনি হলুদ ফুল নিবেদন করতে পারেন। তাতে তিনি খুশি হবেন এবং আপনাকে বিশেষ আশীর্বাদ করবেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির ব্যক্তিরা গণেশকে শক্তি বিনায়ক রূপে পূজা করুন এবং ক্ষুধার্ত দারিদ্র ব্যক্তিদের পেট ভরে খাওয়ান। তাদের আশীর্বাদে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন।

মীন রাশি

মীন রাশি

এই রাশির জাতক-জাতিকাদের হরিন্দ্র গণেশের পুজো করা উচিত। এই সময় দেবতাকে মধু এবং জাফরান নিবেদন করুন। এতে দেবতা খুব খুশি হবেন এবং আপনার উপর বিশেষ আশীর্বাদ করবেন। আপনি আর্থিক দিকে উন্নতি করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+