Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধনী হতে চান, কাটাতে চাইছেন জীবনের সমস্ত বাধা, তাহলে গণেশ চতুর্থীর সময় বাপ্পাকে দিন এগুলি

কথিত আছে, গণেশ চতুর্থীর সময় যদি গণপতির পুজো মন দিয়ে করা যায়, তাহলে আর্থিক দিকে খুব লাভ হয়। ভাগ্যের দ্বার খোলা থাকে তাদের। কোনও কাজেই তারা পিছিয়ে যান না। এমনকি তারা কোটিপতিও হন।

তবে প্রত্যেকটি কাজ আচার অনুষ্ঠান মেনে করতে হবে আপনাকে। যদি আপনি ধনী হতে চান, তাহলে গণেশ চতুর্থীর সময় এই কাজগুলি করতে পারেন। এতে আপনার ভাগ্যের দ্বার খুলবে। এতে আপনি ধনীও হবেন, কেটে যাবে সব বাধা বিপদ।

ganesha chaturthi

  • কী কী নামে পরিচিত হন গণেশ

গণেশ ঠাকুর বিঘ্নহর্তা, বাপ্পা, গণপতি, সিদ্ধিবিনায়ক নামে পরিচিত। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ ঠাকুরের জন্ম হয়েছিল, যে কারণেই এই সময়ে পালিত হয় গণেশ চতুর্থী উৎসব। প্রতি বছর দশ দিনব্যাপী সকলে পালন করেন এই উৎসব।

  • আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে কী করবেন

এই বছর ৭ সেপ্টেম্বর থেকে গণপতি উৎসব শুরু হয়েছে। যা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এসময় আপনি বাপ্পাকে খুশি করতে, সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে গনেশের নাম জপ করুন ও ধ্যান করুন। এতে আপনার আর্থিক সঙ্কট থাকলে তাও কাটবে।

  • ধনী হতে কী করবেন

যদি আপনি খুব দ্রুত ধনী হতে চান ও আর্থিক সংকট কাটাতে চান, তাহলে গণেশ চতুর্থীর সময় ভগবান গনেশজিকে ঘি, গুড় নিবেদন করুন। মনে করা হয়, এতে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। এমনকি ভাগ্যের দ্বারাও খুলবে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না।

  • জীবনের বাধা কাটাতে কী করবেন

জীবনের সমস্ত বাধা কাটিয়ে ব্যবসায় সফলতা অর্জন করতে গণেশ চতুর্থীর সময় বাপ্পার নাম একটি ডায়রিতে নিত্যদিন ১২ বার গণেশ ঠাকুরের নাম লিখুন। এতে গণপতি খুব খুশি হবেন।

  • পারিবারিক সুখ বজায় রাখতে কী করবেন

পারিবারিক সুখ বজায় রাখতে গণেশ চতুর্থীর সময় আপনি গণেশ ঠাকুরকে মোদক নিবেদন করুন। সেই সঙ্গে যদি পারেন লাড্ডু নিবেদন করবেন। যা খেতে ভীষণ পছন্দ করেন তিনি। এতে আপনার জীবনে বাধাও কাটবে।

  • ঋণের বোঝা থেকে বেরোতে কী করবেন

যদি আপনি আর্থিক সঙ্কটে জড়িয়ে থাকেন ও ঋণের বোঝায় জর্জরিত থাকেন, এবং তা থেকে বের চান তাহলে গণেশ পুজোর সময় গণেশ ঠাকুরকে হলুদ মালা নিবেদন করুন। অন্তত চারটে মালা নিবেদন করবেন। এতে দেখবেন আপনার সমস্ত বাধা কেটে যাবে ও ঋণও খুব দ্রুত শোধ করতে পারছেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+