বাস্ত্রত্রুটি দূর করতে ও জীবনে সাফল্য আনতে গণেশ চতুর্থীর আগেই জানুন বাপ্পা সংক্রান্ত এই টিপসগুলি
হিন্দুধর্মে, গণেশ ঠাকুরের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর আড়ম্বরের সঙ্গে সকলে পালন করে থাকেন গণেশ চতুর্থী। যা শুরু হবে ৭ সেপ্টেম্বর থেকে, চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। বলা হয় গণেশ জিকে যদি আপনি বাড়িতে ভক্তি ভরে পুজো করেন তাহলে দেবতা আপনার আর্থিকদিকে খুব লাভ করাবে।
শুধু তাই নয়, আপনার বাড়িতে যদি কোনও বাস্তুত্রুটি থাকে, তা দূর করতে আপনি বাড়িতে গণপতির মূর্তি রাখতে পারেন। গনেশের মূর্তি বাড়িতে রাখা অত্যন্ত শুভ। বাস্তুত্রুটি দূর করতে কেমন মূর্তি বাড়িতে রাখবেন, জানুন।

- কোথায় রাখবেন গণপতির মূর্তি
যদি আপনি বাস্তুত্রুটি দূর করতে চান, তাহলে গণেশ চতুর্থীর আগেই বাড়িতে নিয়ে আসুন গণেশের মূর্তি। ভগবান গণেশের মূর্তি এমনভাবে স্থাপন করুন যাতে আপনার বাড়ি ও কর্মক্ষেত্রে ইতিবাচক শক্তি প্রবেশ করে।
সেই কারণে বাড়ির প্রবেশদ্বারের মুখে একটি গণেশ ঠাকুর রাখতে পারেন। আর অফিসে আপনার ডেস্কে রাখুন একটু মূর্তি। তারপর আপনার ঠাকুরঘরে অবশ্যই গনেশ ঠাকুর রেখে তাকে রোজ পুজো করবেন।
- কেমন মূর্তি বাড়িতে রাখবেন
গণেশের সাদা রঙয়ের মূর্তি বাড়িতে স্থাপন করা অত্যন্ত শুভ। ভগবান গণেশকে সিঁদুর কপালে পরিয়ে যদি পুজো করেন, তাহলে আপনার জীবনে খুব সফলতা লেগে থাকবে। বাড়িতে যদি বাস্তুতরুটি থাকে তাও কেটে যাবে।
হালকা রঙের গণেশ মূর্তি বাড়িতে আনার চেষ্টা করবেন। যদি আপনার বাড়িতে বাচ্চা থাকে তার টেবিলেও গনেশ মূর্তি রেখে পুজো করতে পারেন। এতে তার পড়াশোনার প্রতি মন আরও বাড়তে থাকবে।
- বাড়িতে গণেশের মূর্তি কোথায় রাখবেন জানেন
বাড়িতে উত্তর-পূর্ব কোণে গণেশের মূর্তি স্থাপন করা অত্যন্ত শুভ। তাছাড়া বাড়িতে বাড়ির মূল দরজার সামনে ভগবান গণেশের মূর্তি স্থাপন করুন। এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। বিদায় নেবে নেতিবাচক শক্তি। সেই সঙ্গে বাড়ির প্রধান দরজার উত্তর ও দক্ষিণ দিকে গণেশের মূর্তি স্থাপন করা অত্যন্ত শুভ। প্রবেশদ্বারে গণেশের মূর্তি রাখলে অবশ্যই গণেশের কপালে একটি সিঁদুরের তিলক পরাবেন।
- অফিসে কোথায় রাখবেন গণপতিকে
আপনি অফিসেও গণেশের মূর্তি রাখতে পারেন। আপনি যে ডেস্কে কাজ করবেন, সেখানে গণেশের মূর্তি স্থাপন করলে আপনার জন্য তা অত্যন্ত শুভ হবে। সাদা রঙের গণেশের মূর্তি কর্মক্ষেত্রে রাখলে আপনি অনেক উন্নতি করতে পারবেন জীবনে। গণেশের মূর্তি কখনোই দক্ষিণ দিকে রাখবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications