স্বপ্নে গণেশের দর্শন পেলে কোন কোন সম্ভাবনা তৈরি হয় জীবনে! জ্যোতিষমতে জানুন এর ফলাফল
স্বপ্নে গণেশের দর্শন পেলে কোন কোন সম্ভাবনা তৈরি হয় জীবনে! জ্যোতিষমতে জানুন এর ফলাফল
স্বপ্নের প্রভাব ঘুম ভাঙার পর অনেক ঘণ্টা পর্যন্ত থাকে। জ্যোতিষ মতে স্বপ্নের বিভিন্ন রকমের অর্থ থাকে। এক একটি স্বপ্নের এক এক রকমের অর্থ থেকে যায়। জ্যোতিষ চর্চার হাত ধরে জানা যায়, প্রতিটি স্বপ্নের কী কী অর্থ রয়েছে। এদের মধ্য়ে যেমন পশুপাখী থেকে জল স্থল বা মানুষের স্বপ্ন দেখা যায়, তেমনই রয়েছে দেব দেবীদের স্বপ্ন দেখারও নানান ধরনের অর্থ। একনজরে দেখে নেওয়া যাক গণেশ দেবকে স্বপ্নে দেখলে জীবনে কী কী ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে।

স্বপ্ন ও জ্যোতিষ
একটি স্বপ্ন দেখে তার অর্থ নির্ধারণে জ্যোতিষ শাস্ত্রে বহু ধরনের বর্ণনা রয়েছে। বহু মত অনুযায়ী জ্যোতিষ মতে প্রতিটি স্বপ্নে দেখা বিভিন্ন বস্তুর আলাদা কিছু ইঙ্গিত রয়েছে। এর সঙ্গে ভবিষ্যতে ঘটতে চলা নানান ধরনের ঘটনার যোগ রয়েছে বলে মনে করেন জ্যোতিষবিদদের একটা বড় অংশ। দেখে নেওয়া যাক স্বপ্নে গণেশ দেবকে দেখলে তার কী অর্থ নির্ধারণ করা যায়।

গণেশকে স্বপ্নে দেখা
সামনেই গণেশ চতুর্থী। আগামী ১০ সেপ্টেম্বর পড়েছে ২০২১ সালের গণেশ চতুর্থী। সেই দিনের আগে দেবতার পুজো আয়োজনে ব্যস্ত বহু মহল। গণেশের আরাধনায় নানান জায়গায় প্রস্তুতি শুরু হয়েছে। এদিকে, শাস্ত্রজ্ঞরা বলছেন গণেশকে যদি স্বপ্নে দেখা যায়,তাহলে ধরে নিতে হবে যে সামনেই কোনও বাধা বিপত্তি থাকলেও তা কেটে যেতে পারে। কারণ গণেশের অপর নাম বিঘ্নহর্তা।

সামনেইকি কোনও বড় প্রজেক্ট রয়েছে?
মাতা পার্বতী ও শিবের সন্তান গণেশ। পুরাণ মতে এই দেবতার আশীর্বাদে বহু বাধা যেমন কাটে , তেমনই কাজে আসে মোক্ষ। ফলে কাজে সাফল্য লাভ করতে গণেশের পুজো একান্ত কাম্য। যদি স্বপ্নে দেখা যায়, যে আপনি গণেশের পুজো করছেন, তাহলে বুঝতে হবে যে সামনেই কিছু সাফল্য পাবেন আপনি। আবার যদি সামনে কোনও বড় প্রজেক্ট থাকে আপনার কাছে, তাহলেও গণেশের স্বপ্ন সুফল দিতে পারে। প্রজেক্টে শুরুর আগে স্বপ্নে গণেশ দর্শন শুভ বলে মত অনেকের।

সুখ
বহুদিন ধরে যদি বাড়িতে বা কার্যক্ষেত্রে অশান্তি চলে, যদি জটিলতা বাড়তে থাকে, তাহলে সেই অশান্তির মাধে স্বপ্নে গণেশের দর্শনও খুব শুভ বিষয়। স্বপ্নে গণেশের দর্শন হলে, সুখ সেই পরিবারে আসে বলে শোনা যায়। বহু অশান্তি কাটিয়ে ফেরে সুখের সময়। ফেরে হাসি আনন্দের সময়।

কিছু মনে করিয়ে দেন গণেশ!
প্রসঙ্গত, গণেশকে কোনও বিশেষ পুজো দেবেন বে স্থির করেও যদি আপনি তা ভুলে গিয়ে থাকেন, তাহলে গণপতি নিজেই আপনাকে কা মনে করিয়ে দিতে পারেন। এই মতে বিশ্বাসী বহু ভক্ত। শাস্ত্রজ্ঞদের মতেও গণপতি কিছু মনে করিয়ে দিতে স্বপ্নে দেখা দেন। শাস্ত্রজ্ঞদের এই মতামতে ব্যাপকভাবে বিশ্বাসী বহু গণেশ ভক্ত।

গণেশ চতুর্থীর তিথি
১০ সেপ্টেম্বর পড়েছে গণেশ চতুর্থী। আর ২১ সেপ্টেম্বর হল অনন্ত চতুর্দশী। সেই দিনই এই ভাদ্র মাসের গণেশ চতুর্থীর ভাসান উৎসব পালিত হবে।বিশ্বের বিভিন্ন জায়গায় এই চতুর্থী ২ দিন ব্যাপী মানা হলেও, টানা ১০ দিন গণেশের বন্দনায় মেতে থাকে মহারাষ্ট্র থেকে শুরু করে গোটা দক্ষিণ ভারতের একাধিক এলাকা। একইভাবে গণেশ পুজোয় 'অভিষেক'এর মাধ্যমে পুজো শুরু করে টানা ১০ দিন ধরে দক্ষিণভারতের বিভিন্ন জায়গায় গণেশ বন্দনা করা হয়। ১১ তম দিনে হয় গণেশ মূর্তির ভাসান । গণেশের বিভিন্ন ধরনের মূর্তির মধ্যে বিশেষ বিশেষ চিহ্ন দেখে তবেই সেই মূর্তি ঘরে আনা হয়।২০২১ সালের ১০ সেপ্টেম্বর ১২:১৭ মিনিটে গণেশ চতুর্থীর তিথি পড়ছে। অর্থাৎ ৯ সেপ্টেম্বরের মধ্যরাত পার হলেই পড়ে যাচ্ছে চতুর্থী। পরের দিন ১০ সেপ্টেম্বর সকাল ১০ টা পর্যন্ত রয়েছে তিথি। এমনই মত বিভিন্ন পঞ্জিকার। ধুপ ধুনো , দুর্গা ঘাস, পৈতে সহকারে সাড়ম্বরে ১০ সেপ্টেম্বর দেশের দিকে পালিত হতে চলেছে গণেশ চতুর্থী। এমন দিনে বিশেষ মোদক বানিয়ে গণপতি বাপ্পাকে তুষ্ট করার রীতি রয়েছে।












Click it and Unblock the Notifications