জীবনে অভাব, অনটন কাটাতে, বিবাহিত জীবনে সুখী হতে পড়ুন গণেশ চালিশা
হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে গণেশ চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর সকলে আড়ম্বরের সঙ্গে পালন করেন গণেশ চতুর্থী। গণেশকে যদি বাড়িতে রেখে নিত্যদিন পুজো করা হয়, তাহলে জীবনে সাফল্য লেগেই থাকে।
কোনও কাজে ব্যক্তি পিছিয়ে পরেন না। চলতি বছর সেপ্টেম্বর মাসের ৭ তারিখ থেকে শুরু হবে এই বিশেষ দিন। দশ দিনব্যাপী অর্থাৎ ১৭ তারিখে শেষ হবে এই উৎসব। যে ব্যক্তি নিত্যদিন গণপতির চালিশা পাঠ করেন, তার জীবনে সফলতা লেগেই থাকে।

শুধু তাই নয়, গণপতি চালিশা পাঠ করলে জীবনে অনেক উপকার পাওয়া যায়। সেই সঙ্গে গণেশের বীজ মন্ত্র জপ করতে পারেন। যদি আপনি নাও করেন, তাহলে অন্তত গনেশ চতুর্থীর দিন এই মন্ত্র গুলি পাঠ করুন। এতে আপনার জীবনে সফলতা লেগে থাকবে।
- এই বীজ মন্ত্র পাঠ করুন
'ওম গাম গণপাতায়ে নমহ’ এই মন্ত্রটি গণেশের বীজ মন্ত্র জপ করুন। এটি যদি আপনি নিত্যদিন উচ্চারণ করতে পারেন, আপনার জীবনে সফলতা লেগে থাকবে। শুধু তাই নয়, আপনার পারিবারিক জীবনে যে সমস্যা ছিল সেটি থেকেও বেরোতে পারবেন।
- জীবনে বাধা কাটবে
মনে করা হয়, গণেশ চতুর্থীতে আপনি যদি গণপতির চালিশা পাঠ করেন, তাহলে আপনার জীবনে কোনও বাধা থাকবে না। জীবনের সমস্ত সমস্যা কেটে যাবে। সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে। এমনকি পরিবারের সকলের সঙ্গে আপনি সুখে থাকতে পারবেন।
- বিবাহিত জীবনে সুখী হবেন
বৈবাহিক সম্পর্কে আরও বজায় রাখতে ও সমস্ত বাধা কাটাতে গণেশ চল্লিশা পাঠ করুন। যদি পারেন সকালে ও সন্ধ্যে দু’বেলা করার চেষ্টা করুন। এতে আপনার শরীর খুব সুস্থ থাকবে। সেই সঙ্গে ১০৮ বার গণেশের বীজ মন্ত্র জপ করুন।
- আর্থিক সঙ্কট কাটবে
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ধনী হতে ও আর্থিক সংকট কাটাতে গণেশ চল্লিশা অবশ্যই পাঠ করুন। এতে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। ধন-সম্পত্তি বাড়াতে থাকবে। আপনার জীবনের সমস্ত আশা পূর্ণ হবে।
- রোগ, ব্যাধি থেকে মুক্তি পাবেন
রোগ, ব্যাধি থেকে মুক্তি পেতে নিত্যদিন গনেশ চালিশা পাঠ করা খুব দরকার। যে ৭ দিন গণেশ চতুর্থী চলবে। অবশ্যই সেই ক’দিন গণেশ চালিশা পাঠ করবেন। এতে সেই সঙ্গে অবশ্যই বীজ মন্ত্র জপ করবেন।
- চাকরি
শাস্ত্র মতে বলা হয়, মনের মতন চাকরি পেতে আপনি অবশ্যই গণেশ চতুর্থীর সময় গণেশের চল্লিশা পাঠ করুন। সেই সঙ্গে আপনি দেবতাকে সাদা রঙের মালা ও একটি ফুল অর্পণ করুন। এতে গণেশের বিশেষ কৃপাও আপনি পাবেন।
- কর্মক্ষেত্রে সফলতা পেতে কী করবেন
কর্মক্ষেত্রে সফলতা পেতে গণেশ চতুর্থীর দিন অবশ্যই পাঠ করুন গণেশ চালিশা। সেই সঙ্গে দেবতাকে হলুদ রঙের একটি ফুলের মালা পরান। তাকে ভোগ নিবেদন করুন। এতে গণপতির বিশেষ কৃপায় আপনার জীবনের সফলতা লেগেই থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications