গণেশ চতুর্থীর আগেই জানুন বাড়িতে কোন জায়গায় রাখবেন বাপ্পার মূর্তি

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে গণেশ দেবতার বিশেষ গুরুত্ব রয়েছে। গণেশকে সিদ্ধিদাতা বলেই মনে করা হয়। তার অপর নাম কিন্তু সিদ্ধিদাতা। বলা হয়, যে ব্যক্তি গণেশের পুজো করেন তার জীবনের সুখ, সমৃদ্ধি বাড়তেই থাকে। কোনও কাজেই তিনি পিছিয়ে যান না। চলতি বছর গণেশ চতুর্থী পালিত হবে ৭ সেপ্টেম্বর।

যা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ দশ দিনব্যাপী গণেশ পুজোর আয়োজন করেন ভক্তরা। প্রায় প্রত্যেক বাড়িতেই কিন্তু গণেশ পূজার আয়োজন করা হয়। কলকাতা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে গণেশ পুজোর আয়োজন করা হয়। গণেশ চতুর্থীর আগেই জানুন বাপ্পার মূর্তি আপনি ঘরের কোথায় রাখবেন এবং কোন দিকে মুখ করে রাখা খুব শুভ।

Ganesh Chaturthi

  • কোন দিকে রাখবেন গণেশের মূর্তি

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, যদি আপনি বাড়িতে গণেশ মূর্তি রাখেন অবশ্যই সাদা রঙের রাখবেন। এটি বাড়িতে শান্তির পরিবেশ বিরাজ করবে। এমনকি যদি আপনার বাড়িতে গণেশ মূর্তি থাকে, তাহলে আপনার আর্থিক দিকেও কোন অসুবিধায় পরতে হবে না।

  • কোন দিকে শুঁড় রাখা গণেশ বাড়িতে রাখা শুভ?

গণপতির শুঁড় বাঁদিকে থাকা মূর্তি আপনি ঘরে রাখতে পারেন, তাহলে আপনার ভাগ্যের দরজা সবসময় খোলা থাকবে। অবশ্যই উত্তর দিকে মুখ করা গণপতির মূর্তি বাড়িতে বসাবেন। কখনোই ডানদিকে শুঁড় বা গণেশের রাগী মূর্তি বাড়িতে আনবেন না।

  • গণেশের মূর্তি বাড়িতে রাখা কি শুভ?

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, গণেশের মূর্তি বাড়িতে রাখলে জীবনে সুখ বাড়তে থাকে। বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে, নেতিবাচক শক্তি দূর হবে। তাই আপনার বাড়িতে যদি গণেশ মূর্তি না থাকে তাহলে গণেশ চতুর্থীর সময় অবশ্যই বাড়িতে নিয়ে আসুন গণেশ মূর্তি।

  • কোথায় রাখবেন না গণেশের মূর্তি

গণপতির মূর্তির অবশ্যই কোনও উঁচু জায়গায় বসাবেন। তাকে থাকার জন্য জায়গা করে দেবেন। বাথরুম বাইরে বা কোনও বদ্ধ জায়গায়, ডাইনিং রুমে কখনোই গণেশের মূর্তি বা ছবি রাখবেন না। এটি রাখা খুব অশুভ।

  • গণপতির কেমন মূর্তি বাড়িতে আনবেন

যখন আপনি গণেশের মূর্তি কিনবেন অবশ্যই বসা মূর্তি বাড়িতে রাখার চেষ্টা করবেন। এগুলি খুব শুভ বলে মনে হয়। এতে আপনার বাড়িতে শান্তি বজায় থাকবে। পরিবারের সকলের সঙ্গে সকলের শুভ সম্পর্ক বজায় থাকবে।

  • কোন দিকে মুখ করে বসাবেন বাপ্পাকে

যখন আপনি বাড়িতে গণেশ মূর্তি স্থাপন করবেন, তখন অবশ্যই দেখবেন গণেশের মূর্তি যেন উত্তর দিক করে বসানো থাকে। দক্ষিণ দিক করে গণেশের মূর্তি রাখা অত্যন্ত অশুভ।

  • গণেশের প্রিয় রঙ কী

গণপতির প্রিয় রঙ হলুদ। তাই গণেশ মূর্তি হলুদ রঙের কেনাই ভালো। এতে আপনার বাড়িতে বাস্তুত্রুটি থাকলে তাও কেটে যাবে। তাই এই রঙের মূর্তি বাড়িতে আনুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+