Ganesh Chaturthi 2023: আর্থিক দিকে উন্নতি করতে গণেশ চতুর্থীর দিন করুন এই প্রতিকার
জ্যোতিষশাস্ত্রে (astrology) গণেশ চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী। ১০ দিন ধরে এই উৎসব পালিত হবে। চলতি বছর ১৯ সেপ্টেম্বর পালিত হবে গণেশ চতুর্থী।
এই বিশেষ দিনে ভগবান গণেশের বিশেষ পুজোর আয়োজন করেন তার ভক্তরা। কথিত আছে, এই বিশেষ দিনে শিব ও পার্বতীর কোলে আবির্ভাব হয়েছিল গণেশের, তাই এই দিনে পালন করা হয় এই বিশেষ উৎসব। আর্থিক দিকে উন্নতি করতে গণেশ চতুর্থীর দিন এই টিপসগুলি মানতে পারেন।

নতুন সম্পত্তির মালিক হতে কী করবেন
যদি আপনি আপনার সম্পদ আরোও বাড়াতে চান তাহলে গণেশ চতুর্থীর দিন দেবতাকে বেসনের লাড্ডু দিন। সেই সঙ্গে ১১ বার দেবতার মন্ত্র জপ করুন এবং দেবতাকে ফুল দিয়ে পুজো দিন। এতে আপনার আর্থিক দিকে উন্নতি হবে। সম্পদ বাড়বে। জীবনে এগিয়ে যেতে পারবেন অনেকটাই।
ঝামেলা থেকে মুক্তি পেতে কী করবেন
জীবনের সব ঝামেলা থেকে আপনি মুক্তি পেতে চাইছেন তাহলে দেরি না করে গণেশ চতুর্থীর দিন দেবতাকে ১১ টি দূর্বা নিবেদন করুন এবং ভগবান গণপতির কপালে চন্দন পড়ান। দূর্বাগুলো পুজোর পর কোনও গোপন জায়গায় রেখে দিন। গণেশ চতুর্থীর দিন আপনি এগুলি করলে আপনার জীবনে সাফল্য আসবে। জীবনের সকল বাধা কাটিয়ে উঠতে পারবেন আপনি।
পরিবারে সুখ আনতে কী করবেন
যদি আপনি জীবনের সুখ সমৃদ্ধি বাড়াতে চান তাহলে গণেশ চতুর্থীর দিন মাটি নিন। সেই মাটিতে ভগবান গণেশের নামে একটি ফুল রাখুন। তারপর তাতে একটি ফুল রেখে পুজো করুন। করার পর সেই ফুলটি একটি লাল কাপড়ে বাঁধুন। তারপর সেটি আপনি বাড়ির উত্তর- পূর্বকোণে রেখে দিন। তাহলে আপনার জীবনের সম্পদ বাড়তে থাকবে। ভগবান গণেশের আশীর্বাদে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে।
আর্থিক উন্নতির জন্য কী করবেন
যদি আপনি আর্থিক দিক আরোও উন্নতি করতে চান তাহলে গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে সিঁদুরের তিলক পরান। এরপরে ১০৮ বার দেবতার মন্ত্র জপ করুন, এতে আপনি আর্থিকভাবে উন্নতি করতে পারবেন। জীবনে লেগে থাকবে সফলতা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications