গণেশের কোন ধরনের মূর্তি ঘরে রাখলে অর্থ-সম্পত্তি থেকে সমৃদ্ধি ফুলে ফেঁপে ওঠে! জ্যোতিষমতে কিছু টিপস
গণেশের কোন ধরনের মূর্তি ঘরে রাখলে অর্থ-সম্পত্তি থেকে সমৃদ্ধি ফুলে ফেঁপে ওঠে! জ্যোতিষমতে কিছু টিপস
সামনেই গণেশ পুজো। বিঘ্নহর্তার আরাধনায় সারা দেশ মেতে উঠতে চলেছে। তবে করোনা পরিস্থিতিতে বিধি মেনে পালিত হতে চলেছে এই উৎসব। আগামী ১০ সেপ্টেম্বর পড়েছে গণেশ চতুর্থী। টানা দশ দিনের পুজো শেষে ২১ সেপ্টেম্বর অনন্ত চতুর্দশীর দিন হবে গণেশের ভাসান উৎসব। তার আগে, সিদ্ধিবিনায়কের স্তূতিতে এই গণেশ চতুর্থীর আগে বিভিন্ন রকমের প্রস্তুতি থেকে যায় ভক্তদের মাঝে। গণেশের মূর্তি ঘিরে থাকে বহু প্রশ্ন।
কোন রঙের গণেশ মূর্তি গৃহস্থে ধন সম্পত্তি ডেকে আনে? কোন ধরনের গণেশ মূর্তি ঘরে রাখা শুভ ? ইত্যাদি নানা প্রশ্ন থাকে ভক্তদের মধ্যে। জ্যোতিষ মতে রয়েছে গণেশ মূর্তি ঘিরে কিছু টিপস। কোন ধরনের গণেশ মূর্তি ঘরে রাখা প্রয়োজন দেখে নেওয়া যাক।

গণেশ মূর্তি কেনার সময় কী খেয়াল রাখতে হবে?
গণেশের মূর্তি কেনার সময় কয়েকটি চিহ্ন দেখে নিতে হবে সেই মূর্তিতে। যেমন গণেশের দাঁড়িয়ে থাকা মূর্তি বহু সময় বিক্রি হয়। তবে তা কেনার চেয়ে গণেশের বসে থাকা মূর্তি ভালো বলে মত শাস্ত্রজ্ঞেদের। গণেশের মূর্তিতে যেন দেবতার দুটি পা অবশ্যই মাটিতে থাকে। এই মূর্তি গৃহস্থের পক্ষে অত্যন্ত শুভ। এই মূর্তি ঘরে থাকলে গৃহস্থ সদস্যের কাজে আসে স্থিরতা।

লাল রঙের গণেশ মূর্তি
গণেশের মূর্তি যদি লাল রঙের হয়, তাহলে তা ঘরে মঙ্গল কাজ দ্রুত শুরু করতে সাহায্য করে। যে বাড়িতে বিবাহযোগ্য পাত্র বা পাত্রী থাকে, তাঁদের বিয়ের জন্য পাত্র বা পাত্রী খোঁজা হলে, লাল রঙের গণেশের পুজো করা আবশ্যক। এছাড়াও কোনও মঙ্গল কাজের ইচ্ছা রয়েছে, এমন কাজ মনে মনে থাকলে ঘরে আনুন লাল রঙের গণেশ মূর্তি।

গণেশের কোন রঙের মূর্তি হয় শুভ?
শাস্ত্র মতে, গণেশের সাদা রঙের মূর্তি অত্যন্ত শুভ। এতে রীতিমতো শান্তি, সমৃদ্ধি ঘরে প্রবেশ করে। গণেশের এই রূপে ঘরের মধ্যে বহুদিন ধরে কোনও অস্থিরতা থেকে গেলেও , তা কেটে যায়। নামে সুখ , পবিত্রতা, সমৃদ্ধি। এই গণেশকে ঘি,কর্পুর দিয়ে পুজো করে তাঁর পঞ্চামৃত বাড়ির সকলের মধ্যে ভাগ করে দিলেই ঘরে নামে শান্তি।

গোবর দিয়ে তৈরি গণেশ
শুনতে অবাক লাগলেও, বহু জায়গাতেই গোবর দিয়ে তৈরি গণেশকে শাস্ত্র মতে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমন গণেশের বিশেষ মূর্তি ঘরে আনলে তা ঘরের দুঃখ দূর করে বলে মনে করা হয়। এই গণেশের রূপকেই বিঘ্নহর্তা বলে মনে করা হয়। অনেকেই গোবরের তৈরি গণেশের মূর্তি না পেয়ে ঘরে গোবর রঙের গণেশের মূর্তি বা ছবি এনে তাঁর আরাধনা করে থাকেন।

গণেশের ক্রিস্টালের মূর্তি
গণেশের ক্রিস্টালের মূর্তি ঘরে রাখা অত্যন্ত শুভ। ঘরে যদি এমন মূর্তি রাখা যায়, তাহলে ঘরের মধ্যে থাকা বাস্তু দোষ কেটে যায় বলে ধরে নেওয়া হয়। এতে ঘরে সুখ যেমন আসে, তেমনই বিভিন্ন কাজে যদি বাধা আসে, তাহলে তা কেটে যায়। ফলে ঘরে ফেরে সুখ।

সবুজ গণেশের মূর্তি
অনেক বাস্তুশাস্ত্রবিদের মতে , গণেশের মূর্তি যদি অশ্বত্থ পাতার রঙের হয়, তাহলে তা ঘরে সুখ শান্তি দেয়। আবার হলুদ রঙের গণেশের মূর্তিও ঘরে রাখলে তা ভালো ফল দেয়। হলুদ রঙের গণেশের মূর্তি ঘরে থাকলে তা ভাগ্যের তুমুল উত্থান ঘটায় বলে মনে করেন বহু শাস্ত্রজ্ঞ। এতে সৌভাগ্য কখনওই আপনার সঙ্গ ছাড়বে না, বলে মনে করা হয়।

চরম সাফল্য পেতে কোন গণপতি মূর্তি রাখতে হবে?
চরম সাফল্য পেতে গণেশের বসে থাকা মুদ্রার ছবি বা মূর্তি ঘরে রাখতে হবে। এতে প্রবল সাফল্য আসে ঘরে। এমন গণপতি ঘরে সমস্ত দিক থেকে সুখ সমৃদ্ধি আনে। বহুদিনের বিবাদ কাটাতেও এই গণপতি রীতিমতো ভালো ফল দেয়।












Click it and Unblock the Notifications