Ganesh Chaturthi 2021: গণেশ চতুর্থীতে রাশি অনুযায়ী এই ভোগগুলি অর্পণ করুন , জ্যোতিষ মতে এতেই মিলবে কাঙ্খিত ফল

বলা হয়, ভোগের প্রসাদে ফল দিলে মেলে 'ফলাফল'! তাই প্রতি পুজোতেই ঈশ্বরকে প্রদত্ত প্রসাদের থালায় থাকে ফল। তবে ঈশ্বরকে তুষ্ট করতে শুধু ফলই নয়, তার সঙ্গে একাধিক পাখওয়ানও রাখা হয়। বহু ধরনের ভোগ , মিষ্টান্ন সহকারে ভরিয়ে দেওয়া হয় ঈশ্বরের প্রসাদের থালার পাত। জ্যোতিষ শাস্ত্র মতে একাধিক রাশির জাতক জাতিকারা যদি রাশি অনুযায়ী ঈশ্বরকে ভোগ অর্পণ করেন, তাহলে তার থেকেই মিলবে উপযুক্ত ফল। দেখে নেওয়া যাক কোন রাশির জাতকরা কোন প্রসাদ দিলে আসে সৌভাগ্য।

মেষ-বৃষ

মেষ-বৃষ

গণেশ চতুর্থীতে বাকি প্রসাদের সঙ্গে যদি দেবতাকে মেষ রাশির জাতক জাতিকারা লাড্ডু দেন , তাহলে প্রসাদ হিসাবে তা খুবই কার্যকরী ফল দেবে। একই সঙ্গে লাল রঙের গণেশ মূর্তিকে এঁরা পুজো করলে মিলবে ভালো ফল। বৃষ রাশির জাতক জাতিকারা ঘি ও মিছরির প্রসাদ যদি গণেশ দেবকে দেন তাহলে মিলবে মনের মতো ফলাফল।

 মিথুন ও কর্কট

মিথুন ও কর্কট


মুগের লাড্ডু যদি মিথুন রাশির জাতক জাতিকারা প্রসাদ হিসাবে গণপতিদেবকে দেন, তাহলে তা সুফল দেবে। এরই সঙ্গে পুজো করতে হবে সাদা রঙের গণেশ মূর্তি।কর্কট রাশির জাতক জাতিকারা সবুজ গণপতি মূর্তি পুজো করতে পারেন, এতে পাবেন মনের মতো ফলাফল। আর প্রসাদ দানের সময় অবশ্যই মাখন ও পায়েস দিতে পারেন দেবতাকে।

 সিংহ-কন্যা

সিংহ-কন্যা

লাল রঙের গণেশ মূর্তিকে এই রাশির জাতক জাতিকারও পুজো করতে পারেন। জ্যোতিষ মতে বলা হচ্ছে , সিংহ রাশির জাতক জাতিকারা যদি এই বিশেষ গণপতি মূর্তি পুজোর সঙ্গেই তাঁকে মতিচূরের লাড্ডু প্রসাদে দিতে পারেন, তাহল মিলতে পারে ভালো ফল। এদিকে, কন্যা রাশির জাতকরা গণেশ চতুর্থীতে গণেশের সঙ্গে লক্ষ্মীপুজো করলে মিলতে পারে ভালো ফল। তবে ভোগের থালায় মুগের লাডড্ু দিলে মিলতে পারে কাঙ্খিত ফল।

 তুলা-বৃশ্চিক

তুলা-বৃশ্চিক

তুলা রাশির জাতক জাতিকারা হালকা ব্রাউন রঙের গণেশের আরাধনা করতে পারেন। এতে মিলতে পারে মনের মতো নানান কাঙ্খিত ফলাফল। এদিকে, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আটার লাড্ডু দিয়ে যেন পুজো করেন , তার বার্তা দেওয়া হয়েছে। এছাড়াও বেসনের লাড্ডু দিয়ে পুজো করার কথা বলেছেন জ্যোতিষবিদরা।

ধনু-মকর

ধনু-মকর

ধনু রাশির জাতক জাতিকারা গণেশ চতুর্থীর দিন বেসনের লাড্ডু জাতীয় ভোগ ঈশ্বরকে অর্পণ করলে , তা ফলদায়ী হয়। বলছেন জ্যোতিষবিদরা। এছাড়াও মকর রাশির জাতক জাতিকারা কালো তিল দেওয়া লাড্ডু যদি ঈশ্বরকে অর্পণ করে থাকেন ,তাহলে তাতে শুভ ফল আসে বলে মনে করেন অনেকেই।

কুম্ভ-মীন

কুম্ভ-মীন

কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় গণেশের আরতির পাশাপাশি সবুজ রঙের কোনও ফল যদি ঈশ্বরকে প্রদান করেন, তাহলে মিলতে পারে মনের মতো ফলাফল। পূরণ হতে পারে মনে লুকিয়ে থাকা সকল আশা। মীন রাশির জাতক জাতিকারা গণেশকে প্রসাদ অর্পণ করার সময় মধু ও কেশর অর্পণ করতে পারেন। এমনই মত প্রকাশ করেছেন জ্যোতিষবিদরা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+