গণেশকে সিঁদুর অর্পণ করলে কোন কোন শুভ ফল লাভ করা যায়! জানুন জ্যোতিষমতে কিছু টিপস

গণেশকে সিঁদুর অর্পণ করলে কোন কোন শুভ ফল লাভ করা যায়! জানুন জ্যোতিষমতে কিছু টিপস

সামনেই গণেশ চতুর্থী। ফলে সিদ্ধিদাতার পুজোর প্রস্তুতিতে মেতে রয়েছে গোটা দেশ। শুধু মহারাষ্ট্রই নয়, গণেশের পুজোর উৎসবে সামিল হতে করোনা বিধি মেনে প্রস্তুক বাংলার বারোয়ারি ক্লাব থেকে বিভিন্ন গৃহস্থ। দেশের বিভিন্ন জায়গায় আগামী ১০ সেপ্টেম্বর সাড়ম্বরে পালিত হতে চলেছে গণেশ চতুর্থী। তার আগে দেখে নেওয়া যাক, কোন কোন উপায়ে সিদ্ধিদাতা গণেশকে তুষ্ট করলে পাওয়া যায় অর্থ, সম্পত্তি । ঘটে সিদ্ধিলাভ। শুধু গণেশ চতুর্থী হিসাবেই নয়, বাড়ির পুজোতেও গণেশকে সিঁদুর অর্পণ করার রীতি প্রচলিত রয়েছে। দেখা যাক, এই সিঁদুর গণপতিকে অর্পণ করলে কী কী ফল লাভ হয়।

গণেশকে সিঁদুর অর্পণ করার রীতি

গণেশকে সিঁদুর অর্পণ করার রীতি

শাস্ত্র মতে বলা হয়, বজরংবলি, ভৈরবনাথ ছাড়াও কেবলমাত্র দেবতাদের মধ্যে গণেশকে তুষ্ট করতে সিঁদুর দেওয়া হয়। গণেশকে সিঁদুর অর্পণ যদি পুজোর সময় করা যায়, তাহলে তা ভালো ফল দিতে পারে বলে জানা যায়। অনেকেই বলেন যে, গণেশকে চতুর্থীর দিনের পুজোয় সিঁদুর দিলে , তা সংসারে শুভ ফল দেয়। সঙ্গে আনে আর্থিক নানান ধরনের সমৃদ্ধি।

 সুস্থ থাকতে সিঁদুর অর্পণ

সুস্থ থাকতে সিঁদুর অর্পণ

বলা হয়, শুধুমাত্র সিঁদুর অর্পণ করেই একমাত্র দেবতা গণেশকে তুষ্ট করা যায়। শুধুমাত্র যে গণেশ পুজোয় সিঁদুর অর্পণ করে সিদ্ধিলাভ বা আর্থিক উন্নতি হয়,তা নয়। এর সঙ্গে স্বাস্থ্যগত দিক থেকেও প্রভূত উন্নতি হয় গণেশকে সিঁদুর অর্পণ করলে। বহু দিন ধরে বাড়িতে যদি স্বাস্থ্যহানি বা রোগভোগ লেগে থাকে, তাহলে গণেশের পুজো করা আবশ্যিক , আর সেই পুজোতে অবশ্যই সিঁদুর অর্পণ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বলা হচ্ছে, যদি চতুর্থীর পুজোয় বাড়িতে গণেশের আরাধনা করা হয়, তাহলে স্নান করে উছে হলুদবস্ত্র পরে , দেবতাকে সিঁদুর অর্পণ করে মন্ত্রপাঠ করলে কেটে যায় ঘরের অশান্তি , রোগভোগ।

আর্থিক উন্নতিতে সিঁদুর

আর্থিক উন্নতিতে সিঁদুর

জ্যোতিষ মতে নানান টোটকায় বলা হচ্ছে যে শুধুমাত্র পুজোর দিনেই নয়, বরং অন্যান্য সময়ে রুপোর কয়েনে বা সাধারণ কয়েনে জুঁই ফুলের তেল, ঘি, লাগিয়ে তার ওপর সিঁদুর লাগিয়ে দিলে, তা কার্যকরী ফল দিয়ে থাকে। এতে যাঁরা কেরিয়ারে উন্নতি চাইছেন , তাঁরা তা পেয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও এতে বাড়ে অর্থ সম্পত্তি। এছাড়াও আকন্দ ফুল দিয়ে গণেশের পুজো সম্পন্ন করলে তা শুভ ফল দিয়ে থাকে বলে জানা যায়।

শাঁখ ও কলা দান

শাঁখ ও কলা দান

গণেশের পুজোয় সর্বদা শাঁখ দানের কথা বলা হয়। ফলে গণেশের পুজোর থালায় শাঁখের অংশ রাখার পরামর্শ দিচ্ছেন বহু শাস্ত্রজ্ঞ। এই শাঁখ পুজোর থালায় রাখলে, তা খুবই কার্যকরী পদক্ষেপ হয়। গণেশের হাতে যদি শাঁখ থাকে, এমন এতটি মূর্তি ঘরে রাখলে তা শুভ ফল দেয়। অন্যদিকে, গণেশের প্রসাদে গোটা কলা অর্পণ করলে, তা খুবই কার্যকরী ফল দিয়ে থাকে। এমনই দাবি শাস্ত্রজ্ঞ জ্যোতিষীদের।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+