Ganesh Chaturthi 2021: গণেশ চতুর্থীর তিথি কবে পড়ছে, জানুন পুজোর উপকরণ থেকে বিধির খুঁটিনাটি
Ganesh Chaturthi 2021: গণেশ চতুর্থীর তিথি কবে পড়ছে, জানুন পুজোর উপকরণ থেকে বিধির খুঁটিনাটি
বছর ঘুরে এসে গেল আরও এক গণেশ চতুর্থী। করোনার আগে পর্যন্ত এই সময়টায় কার্যত সারা মহারাষ্ট্র জুড়ে সাজো সাজো রব চলে। আলোর রোশনাইয়ে সেজে ওঠে গোটা মহারাষ্ট্র, লালবাউগচা রাজার গণেশ মূর্তি দেখতে রাস্তায় নামে হাজার ভক্তের ঢল। মুম্বই যেন সেজে ওঠে রানীর সাজে! তবে সেই জাঁকজমক গত বছর থেকেই নেই করোনার জেরে। তবে তাতে কী করোনা আবহেও গণেশ বন্দনায় পিছপা নয় মহারাষ্ট্র থেকে বাংলা। গণেশ বন্দনায় অর্থ, সমৃদ্ধি , সম্পত্তি তুঙ্গে রাখার কিছু উপায় রয়েছে জ্যোতিষ মতেও।

কবে পেড়েছে গণেশ চতুর্থী?
এই প্রশ্ন আপাতত সকলের মুখে। গণেশদেবকে তুষ্ট করতে মেনে চলতে হয় কিছু রীতি। একনজরে দেখা যাক গণেশ চতুর্থীর তারিখ, দিন, তিথি। দেখে নেওয়া যাক দেবতাকে তুষ্ট করার পুজো বিধি।

গণেশ চতুর্থী কবে পড়েছে?
আগামী ১০ সেপ্টেম্বর পড়েছে গণেশ চতুর্থী। বিশ্বের বিভিন্ন জায়গায় এই চতুর্থী ২ দিন ব্যাপী মানা হলেও, টানা ১০ দিন গমেশের বন্দনায় মেতে থাকে মহারাষ্ট্র। একইভাবে গণেশ পুজোয় 'অভিষেক'এর মাধ্যমে পুজো শুরু করে টানা ১০ দিন ধরে দক্ষিণভারতের বিভিন্ন জায়গায় গণেশ বন্দনা করা হয়। ১১ তম দিনে হয় গণেশ মূর্তির ভাসান ।

গণেশ মূর্তির ভাসানের দিনকে কী বলা হয়?
মূলত যে দিন থেকে গমেশের পুজো শুরু হয়, সেই দিন থেকে ১০ দিনের পর এগারোতম দিনে ভাসান দেওয়া হয় গণেশের মূর্তির। এই দিনটিতে 'অনন্ত চতুর্দশী' বলা হয়। 'আসছে বছর আবার হবে'র বার্তা দিয়ে এমন শুভ দিনে ভাসন দেওয়া হয় সমৃদ্ধির দেবতাকে।

গণেশ চতুর্থীর তিথি
১০ সেপ্টেম্বর পড়েছে ২০২১ সালের গণেশ চতুর্থী। এই দিমে পার্বতীপুত্রের কাছে যদি মনের ইচ্ছা প্রার্থনা করে তাঁকে সঠিকভাবে পুজো দিয়ে তুষ্ট করা যায়, তাহলে মিলতে পারে মনের মতো প্রার্থনার ফল। শাস্ত্র মতে এমনই বার্তা দেওয়া রয়েছে। ১০ সেপ্টেম্বর ১২:১৭ মিনিটে গণেশ চতুর্থীর তিথি পড়ছে। অর্থাৎ ৯ সেপ্টেম্বরের মধ্যরাত পার হলেই পড়ে যাচ্ছে চতুর্থী। পরের দিন ১০ সেপ্টেম্বর সকাল ১০ টা পর্যন্ত রয়েছে তিথি। বেশ কয়েকটি রীতি মেনে এই দিন গণেশ দেবতাকে তুষ্ট করতে পুজো দেওয়ার রীতি রয়েছে।

গণেশকে ভুলেও দেবননা তুলসী পাতা
গণেশ পুজোয় তুলসী পতার প্রচলন নেই। এক পৌরণিক কাহিনি মতে , তুলসী দেবীর সঙ্গে গণেশের সম্পর্ক ঘিরে রয়েছে কাহিনি, বলা হয়, তুলসী দেবী কেবলই বিষ্ণুর উপাসনা করতেন। বিষ্ণুদেব বাদে কারোর আরাধনা তিনি করতেন না। তবে তুলসী দেবীর সঙ্গে গণেশের বিবাহের কথা এগোতেই তাঁরা একে অপরকে অভিশাপ দেন বলে শোনা যায়। সেই থেকে গণেশ পুজোয় ব্যবহার করা হয়না তুলসী।

কোন কোন উপকরণ নিয়ে হয় গণেশ পুজো?
বলা হয়, গণেশের পুজোয় লাগে , দুর্বা ঘাস। অবশ্যই গণেশের প্রসাদের পাতে পড়ে মোদক। মোদক ছাড়া গণেশ পুজো কিছুতেই সম্পন্ন হয় না। এছাড়াও বিশেষ পাকে তৈরি করা মোদক গণেশকে দেওয়া হয়। মূলত ১০ দিনে ১০ রকমের প্রসাদ দিয়ে ঘরের গণেশকে আরাধনা করা হয়। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল, গণেশের পুজোর আরতি। আরতির সময় বিশেষ মন্ত্রোচ্চারণে দেবতা তুষ্ট হন বলে শোনা যায়।

গণেশ পুজোর বিধি
এছাড়াও গণেশ পুজোতে লাল কাপড় লাগে, তৈরি করতে হয় পঞ্চামৃত। পুজোর উপকরণে রাখতে হয় পৈতে। সুপুরি, পান, লবঙ্গ, ঘি,কর্পুর, গঙ্গাজল দিয়ে সিদ্ধিবিনায়ক গণেশের পুজো সম্পন্ন হয়। বিঘ্নহর্তাকে বিশেষ আচারে পুজো করলে কেটে যায় বহু বিপদ। এমনই মত বিশেষজ্ঞদের।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications