হনুমান জয়ন্তীতে তৈরি হচ্ছে এই শুভ যোগ, চাকরি থেকে ব্যবসায় সাফল্য আসবে এদের
জ্যোতিষশাস্ত্রে হনুমান জয়ন্তীর বিশেষ গুরুত্ব রয়েছে। চলতি বছর ২৩ এপ্রিল মঙ্গলবার চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উৎসব পালিত হবে। এবার হনুমানজয়ন্তী খুব বিশেষ বলে মনে করা হচ্ছে। কারণ পরদিন (২৪ এপ্রিল) বৃহস্পতি ও শুক্রের মিলনে তৈরি হবে।
এই সময়ে এই দুই শুভ গ্রহ তৈরি করবে 'গজলক্ষ্মী রাজযোগ’। এই যোগ অত্যন্ত শুভ। ২৪ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে শুক্র। আর মেষ রাশিতে ইতিমধ্যে উপস্থিত রয়েছে বৃহস্পতি। ১২ বছর পর হনুমান জয়ন্তীতে তৈরি হচ্ছে এই যোগ। এই সময়ে কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

- মেষ রাশি
যোগের শুভ প্রভাবে মেষ রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। এই সময়ে চাকরি থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। দাম্পত্য জীবনে সুখী হবেন। ভাগ্যের পূর্ণ সম্পূর্ণ সমর্থন পাবেন, যার কারণে তাদের ঘরে ও বাইরে আত্মীয়দের সমর্থন থাকবে। সকলে আপনার কাজে আপনাকে সাহায্য করবে। এই সময়ে আপনাকে অহংকার ও অন্যের অনুভূতিতে আঘাত করবেন না। অর্থনৈতিক দিকেও আপনার লাভ হবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। অংশীদারিত্ব ব্যবসায়ে বিনিয়োগ করতে পারবেন আপনি।
- মকর রাশি
মকর রাশির জাতক জাতিকারা প্রত্যেকটি কাজেই ভালো ফল পাবেন। এই সময় ব্যবসায়ে সফলতা আসবে। অবিবাহিতদের বিয়ে হয়ে যাবে। এই সময়ে আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে সিনিয়ররা আপনার প্রতি সদয় হবেন। ধীরে হলেও অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি দেখা যাবে। পেশা ও ব্যবসায় কাঙ্খিত সাফল্য পেয়ে মন খুশি হবে। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারে।
- কুম্ভ রাশি
যোগের শুভ প্রভাব পড়বে কুম্ভ রাশির ব্যক্তিদের উপর। এসময় পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। ব্যবসায় বিনিয়োগ করলে সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী হবেন। কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়রদের সমর্থন থাকবে। কর্মক্ষেত্রে ও বাড়িতে উভয় ক্ষেত্রেই কর্মজীবী মহিলাদের সম্মান বৃদ্ধি পাবে। বাজারে আটকে থাকা টাকা অপ্রত্যাশিতভাবে বেরিয়ে আসবে এবং বাজারে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে।আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। তাছাড়া আপনার পকেট এসময় একদমই খালি থাকবে না আপনার।
- (এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications