Gajlaxmi Rajyog 2023: ডিসেম্বরে তৈরি হবে ‘গজলক্ষ্মী যোগ’, নতুন বছর সুখে কাটাবেন কারা?

Gajlaxmi Rajyog 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহই নির্দিষ্ট সময় মতন ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। মাঝে মধ্যেই গ্রহরা ঘর পরিবর্তন করার সময় নানান রকম যোগ তৈরি করে।

যোগের বিশেষ প্রভাব পরে বারো রাশির ব্যক্তিদের ওপর। ২০২৩ সালের ডিসেম্বর অর্থাৎ ২০২৪ সাল শুরু হওয়ার ঠিক আগেই বৃহস্পতি বিপরীতমুখী হবে, আর এই সময় তৈরি হবে 'গজলক্ষ্মী রাজযোগ’। যোগের শুভ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের উপর। কোন রাশির ব্যক্তিরা রয়েছেন সেই তালিকায়, দেখুন।

Gajlaxmi Rajyog 2023

  • মেষ রাশি

মেষ রাশির (aries) জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন আপনি। সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যদি আপনি ব্যবসা করেন সেখানে মুনাফা অর্জন করতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখতে পাবেন। এই সময় সকল কাজে এগিয়ে যেতে পারবেন। তাছাড়া আপনি যেখানে কাজ করছেন, সেখানে আপনার অফিসাররা আপনার কাজের ক্ষেত্রে খুব খুশি হবেন।

  • মিথুন রাশি

মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় আর্থিক দিকে খুব লাভ হবে। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। তেমনই নয়া সম্পত্তির মালিক হতে পারেন। এসময় নতুন কোনও সম্পত্তি কিনতে পারেন। আর্থিক দিকে খুব এগিয়ে যেতে পারবেন আপনি।

  • সিংহ রাশি

গজলক্ষ্মী রাজযোগের শুভ প্রভাব পড়বে সিংহ রাশির (leo) ব্যক্তিদের উপর। এই সময় আপনার আটকে থাকা টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। শুধু তাই নয়, আপনি যদি গুপ্ত কোনও রোগে আক্রান্ত থাকেন সেটি থেকেও মুক্তি পাবেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে খুব সুখী হবেন। প্রতিযোগিতামূলক যেকোনও পরীক্ষা দিলে সেখানে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন।

  • কন্যা রাশি

কন্যা রাশির (virgo) ব্যক্তিদের উপর যোগের শুভ প্রভাব পড়বে। এসময় আটকে থাকা অর্থ আপনি পেয়ে যাবেন। স্বাস্থ্য আপনার ভালোই যাবে। যদি আপনি ব্যবসা করেন বা ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে মুনাফা অর্জনের সম্ভাবনা রয়েছে আপনার। জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন এই রাশির ব্যক্তিরা।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+