আগামী বছর শুক্র ও বৃহস্পতির মিলনে তৈরি হবে ‘গজলক্ষ্মী রাজযোগ’, ভাগ্যের দ্বার খুলবে কাদের?
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময়মতো ঘর পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সে সময় তাঁরা নানান রকম যোগের সৃষ্টি করে। যার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের ওপর। আগামী বছর ২০২৫ সালের মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি।
১৪ মে রাত ১১ টা ২০ মিনিটে মিথুন রাশি প্রবেশ করবে এই গ্রহ। তারপর শুক্র ২৬ জুলাই সকাল ৯ টা ২ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে। ২১ অগাস্ট পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে। এসময় শুক্র ও বৃহস্পতির মিলনে তৈরি হবে 'গজলক্ষ্মী রাজযোগ’। এই যোগের প্রভাবে কোন রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে, জানুন।

- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। ব্যবসায়ক্ষেত্রে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। সমাজে সম্মান আপনার বাড়তে থাকবে। তাছাড়া ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি।
আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। আর্থিক অবস্থার উন্নতি হবে। তাছাড়া আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। কোনও কাজে পিছিয়ে যাবেন না। এসময় মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের উপর শুক্র ও বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় আপনার দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। তাছাড়া শিক্ষাক্ষেত্রেও যথেষ্ট লাভ করতে পারবেন। আর্থিক দিকেও খুব লাভ হবে আপনার। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। এসময় কর্মজীবনেও খুব লাভবান হবেন আপনি। যদি আপনি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। স্ত্রীর সঙ্গে সুখে সংসার করতে পারবেন।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। প্রত্যেকটি কাজের ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারবেন আপনি। তাছাড়া এসময় আপনার সন্তানের জন্য কোনও সুখবর পেতে পারেন। যে কারণে আপনার মনে খুশি লেগে থাকবে। এই সময়ে আপনি কোনও কাজে পিছিয়ে পড়বেন না। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন। এই সময় যারা বেসরকারি চাকরি করছেন, তাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত। তবে বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications