অক্ষয় তৃতীয়ায় তৈরি হবে এই শুভ যোগ, কপাল খুলবে কাদের, নতুন সম্পত্তি কিনবেন এরা
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। সে সময় তারা নানান রকম যোগ তৈরি করে। যার বিশেষ প্রভাব পড়ে সকলের ওপর। অক্ষয় তৃতীয়ার দিন ১০০ বছর পর একসঙ্গে দুটি শুভ যোগ তৈরি হবে। যার বিশেষ প্রভাব পড়বে বারো রাশির ব্যক্তিদের উপর।
১০ মে শুক্রবার অক্ষয় তৃতীয়া পালন করবেন সকলে। বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া পালিত হয়। এই সময় অনেক কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। এই সময়ে গজকেশরী যোগ ও শশ যোগ তৈরি হবে। যার বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের ওপর। সেই সঙ্গে শনিদেবের কৃপাও পাবেন কিছু রাশির ব্যক্তিরা। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের উপর যোগের শুভ প্রভাব পড়বে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক সুবিধা লাভ হবে। কর্মজীবনে খুব এগিয়ে যেতে পারবেন। কাজের জায়গায় সাফল্য আসবে। শরীর আপনার ভালোই থাকবে। মানসিক চাপ অনেকটাই কমবে।
- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। এসময় চাকরিতে আপনার পদোন্নতি হতে পারে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক লাভ হবে। তাছাড়া অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা অত্যন্ত শুভ। তাহলেও কিন্তু আপনার জীবনে খুব সাফল্য আসবে। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। নতুন সম্পত্তি, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার।
- মকর রাশি
অক্ষয় তৃতীয়ায় যোগের বিশেষ প্রভাব পড়বে মকর রাশির ব্যক্তিদের উপর। এসময় চাকরিতে পদোন্নতি হবে আপনার। শরীর ভালো থাকবে। আপনি যে নতুন ব্যবসা খুলতে চাইছেন খুলতে পারেন। এসময় শিক্ষার্থীরা যেকোনও পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন। যারা ব্যবসা করছেন তারা জীবনে অনেক লাভ করতে পারবেন। লক্ষ্মী গণেশের মূর্তি কিনতে পারেন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ। অর্থপ্রাপ্তির সম্ভাবনার রয়েছে আপনার।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের উপর যোগের শুরু হবে। এসময় আর্থিক দিকে আপনার উন্নতি হবে। ব্যবসায়ীদের জন্য খুব শুভ সময়। কর্মজীবনে খুব উন্নতি করতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। পিতা-মাতার সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকায় আপনি তাদের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications