গজকেশরী রাজযোগে ঘুমন্ত ভাগ্য জাগতে চলেছে কোন রাশির জাতকদের, জানুন
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। চলতি বছর ১০ মে পালিত হবে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ায় অনেক রাজযোগ গঠিত হতে চলেছে। বৃহস্পতি আর চন্দ্রের মিলনে তৈরি হবে 'গজকেশরী রাজযোগ’।
১০০ বছর পর অক্ষয় তৃতীয়ায় এই যোগ তৈরি হবে। এই যোগের প্রভাবে কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্য উজ্জ্বল হবে। ভাগ্যের দ্বার খুলবে এই রাশির ব্যক্তিদের। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- তুলা রাশি
যোগের শুভ প্রভাব পড়বে তুলা রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আপনার দশম ঘরে তৈরি হবে এই শুভ যোগ। এসময়ে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আপনি চাকরি, কর্মজীবনে অগ্রগতি, ব্যবসায় ভালো সুযোগ পাবেন। নিজেকে শান্ত রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত। তাছাড়া আপনি নতুন চাকরি পেতে পারেন। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জীবনের শুভ সময়। এসময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনার।
- মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার রাশির সপ্তম ঘরে তৈরি হবে এই যোগ। এসময় আপনি বিদেশ যাত্রা করতে পারেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। আপনার কথায় প্রভাবিত হয়ে আপনার ভাইবোনেরা খুব ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। জুনিয়ররা আপনার কাজের পূর্ণ সমর্থন করবেন। ব্যবসায়ীরাও প্রত্যাশিত লাভের সুযোগ পাবেন। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে সফলতা নিশ্চিত।
- কর্কট রাশি
গজকেশরী যোগের শুভ প্রভাব পড়বে কর্কট রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। কেরিয়ারে খুব উন্নতি করতে পারবেন। তাছাড়া আর্থিক অবস্থা আগের থেকে অনেক ভালো হবে। ধর্মীয় বা কোনও শুভ কাজে অর্থ ব্যয় করতে পারবেন। বিদেশে ভ্রমন করতে পারেন। শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময়। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক থাকায় আপনার সকল কাজেই সকলের সদস্যদের বিশেষ সহযোগিতা পাবেন। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তাছাড়া দাম্পত্য জীবনে সুখী হবেন। বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে অবিবাহিতদের।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications