শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তৈরি হবে এই শুভ যোগ, মনের ইচ্ছা পূরণ হতে চলেছে এদের

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত প্রিয় একটি মাস।

কারণ এই মাসই ভোলেবাবার খুব প্রিয়। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার (২৯ জুলাই) চাঁদ বৃষ রাশিতে প্রবেশ করবে। আর বর্তমানে সেখানে উপস্থিত রয়েছে বৃহস্পতি। চাঁদ ও বৃহস্পতির মিলনে তৈরি হবে গজকেশরী যোগ।

property

ভরনী ও কৃত্তিকা নক্ষত্রেই এই শুভ যোগ তৈরি হচ্ছে। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। দেখুন তো আপনিও রয়েছেন কিনা তাহলে তালিকায়।

  • মেষ রাশি

যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির জাতক জাতিকাদের উপর। এসময় মহাদেবের কৃপায় আপনার দীর্ঘদিনের যে সমস্যা ছিল জীবনে, তা থেকে বের হতে পারবেন। আত্মবিশ্বাস বাড়তে থাকবে। সাহস বাড়বে। সমাজে সম্মান বাড়বে। প্রতিটি ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারবেন। আয় বাড়তে থাকবে । নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার।

যারা ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। বন্ধু বা পরিবারের সঙ্গে ভালো থাকতে পারবেন। দাম্পত্য জীবনে সুখী হবেন। অযথা কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না। যারা সোনার ব্যবসায়ে যুক্ত তাদের জীবনে খুব শুভ সময় শুরু হবে।

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার ভাগ্যের দ্বার খুলবে। দীর্ঘদিন ধরে যে সমস্যা আপনার জীবনে ছিল তা কেটে যাবে। কর্মজীবন থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। যারা নতুন চাকরি করছেন তাদের জন্য খুব শুভ সময় হবে।

এই সময় আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করতে পারেন। আদালত সংক্রান্ত যে সমস্যায় আপনি ছিলেন সেটি থেকে বের হতে পারবেন। তবে সব কাজ নিজেকে শান্ত রেখে করবেন।

  • মকর রাশি

মকর রাশির ব্যক্তিদের উপর ভোলেবাবার বিশেষ কৃপা থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারেন। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। যারা সোনা ব্যবসা, মডেলিং, বেসরকারি চাকরিতে কর্মরত তাদের অর্থলাভের সম্ভাবনা রয়েছে।

এই সময় আপনার চাকরিতে পদোন্নতি হতে পারে। তবে পরিবারের সকলের সঙ্গে আপনি ভালো থাকতে পারবেন। এসময় ধর্মীয় কোনও অনুষ্ঠানে যেতে পারেন। স্ত্রীর সঙ্গে আপনার যে অশান্তি চলছিল, তা কেটে যাবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+