Gajkesari yog 2023: গজকেশরী যোগের শুভ প্রভাবে দাম্পত্য জীবনে সুখী হবেন কারা
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন বারোরাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।
নভেম্বর মাসে ২৪ তারিখ বৃহস্পতি ও চন্দ্রের মিলনে মেষ রাশিতে তৈরি হবে 'গজকেশরী যোগ’। এই যোগ অত্যন্ত শুভ। যোগের শুভ প্রভাব পড়বে কিছু রাশির জাতক জাতিকাদের ওপর, জানুন তাদের মধ্যে কারা রয়েছেন।

- কর্কট রাশি
যোগের শুভ প্রভাব পড়বে কর্কট রাশির (cancer) ব্যক্তিদের ওপর। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন, অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন যানবাহন, বাড়ি কিনতে পারেন আপনি। আপনার মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস দেখা দেবে। চাকরিতে আপনার পদোন্নতি বা বদলির ইচ্ছা পূরণ হতে পারে। যার কারণে আপনার বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। স্বপ্ন পূরণ হবে আপনার। প্রত্যেকটি আটকে থাকা কাজ হয়ে যাবে আপনার।আপনি আপনার কর্মজীবন ও ব্যবসায় এগিয়ে যাওয়ার নতুন সুযোগ পাবেন।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির (Aquarius) ব্যক্তিদের এই সময়টি খুব ভালো সময়। এসময় প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন। কর্মজীবন থেকে ব্যবসায় এগোতে পারবেন। ব্যবসায় খুব লাভ হবে আপনার। আপনার সম্পদ হুহু করে বাড়তে থাকবে। আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন। আইনি মামলা থেকে বের হতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। শুধু তাই নয়, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন, সেখান থেকে অর্থ প্রাপ্তি হবে আপনার। বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।
- মেষ রাশি
মেষ রাশির (aries) জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকে খুব উন্নতি হবে। নয়া সম্পদের মালিক হতে পারেন আপনিও। শুধু তাই নয়, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও সুখের মুখ দেখবেন। আপনার বন্ধুরা এই কাজে আপনার পাশে থাকবেন। কর্মজীবন থেকে ব্যবসায়ে সফলতা আসবে। এসময় দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। সেখান থেকে আপনার লাভের মুখ দেখবেন। জীবনে যা চাইবেন করতে পারবেন। এসময় পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। তবে অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications