Gajkesari Rajyog 2023: গজকেশরী রাজযোগের শুভ প্রভাবে ব্যবসায় লাভের মুখ দেখবেন কারা

Gajkesari Rajyog 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) মোট ১২টি রাশি এবং নয়টি গ্রহের উল্লেখ রয়েছে। গ্রহরা যখন স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।

২৮ অক্টোবর সকাল ৭ টা ৩১ মিনিটে চন্দ্র মেষ রাশিতে প্রবেশ করবে। অক্টোবর মাসের ৩০ তারিখ সকাল ১০ টা ২৮ মিনিট পর্যন্ত একই রাশিতে থাকবে। এই সময় তৈরি হবে 'গজকেশরী রাজযোগ’। কিছু রাশির জাতক-জাতিকাদের উপর শুভ প্রভাব পড়বে, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

Gajkesari Rajyog 2023

  • মেষ রাশি

যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির (aries) জাতক জাতিকাদের উপর। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। আপনি এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এসময় আপনি যদি ব্যবসায়ে বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখানে সফলতা আসবে। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। জীবনে প্রত্যেকটি কাজেই প্রশংসিত হবেন। এসময় আটকে থাকা কাজ হয়ে যাবে আপনার। সকল কাজে বাবা মায়ের পূর্ণ সমর্থন পাবেন আপনি।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির (Scorpio) জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনার সফলতা আসবে। শুধু তাই নয়, আপনার সুখ জীবনে লেগেই থাকবে। সমৃদ্ধি ক্রমশ বাড়তে থাকবে। যদি আপনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন, সেখানেও সফলতা আসবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। কর্মজীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। আপনি এসময় আটকে থাকা অর্থ আপনি পেয়ে যাবেন। তাই এসময় যা চাইবেন তাই করতে পারবেন।

  • কর্কট রাশি

যোগের শুভ প্রভাব পড়বে কর্কট রাশির (cancer) ব্যক্তিদের উপর। এই সময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আপনার প্রত্যেকটি কাজে মিলবে সফলতা। আদালত সংক্রান্ত যেকোনোও সমস্যা ছিল সেই প্রত্যেকটি সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন। ব্যবসায় মিলবে সাফল্যও। আপনি জীবনে যে কাজে হাত দেবেন সেই কাজেই মিলবে সফলতা। শুধু তাই নয়, অবিবাহিতদের তাদের বিয়ে হয়ে যাওয়া সম্ভাবনা হয়েছে। আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন। নয়া সম্পত্তির মালিক হতে পারবেন। আপনি নতুন বাড়ি, গাড়িও কিনতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+