Holi 2025: হোলিতে তৈরি হবে এই শুভ রাজযোগ, মর্যাদা ও ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে চলেছে কাদের?
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হয়, আবার কারোর জন্য নেতিবাচকও হয়। ১৪ মার্চ দুপুর ১২ টা ৫৬ কন্যা রাশিতে প্রবেশ করবে।
১৭ মার্চ রাত ১ টা ১৫ মিনিট পর্যন্ত একই রাশিতে থাকবে সে। এই সময়ে গুরু গ্রহ বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে। এই সময়ে কন্যা রাশির চাঁদের ওপর দৃষ্টি দিচ্ছে গুরু গ্রহ। এই সময়ে 'গজকেশরী রাজযোগ’ তৈরি হবে। এই সময়ে কাদের আর্থিকদিকে লাভ হবে, চাকরি থেকে ব্যবসায় তারা নয়া সম্পত্তির মালিক হবেন, জানেন? দেখুন তো আপনি রয়েছেন কিনা সেই তালিকায়।

- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এই সময় আপনারা নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সর্বদাই লাভের মুখ দেখবেন আপনি। বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবার চেষ্টা করুন। বিবাহিত জীবনেও আপনি খুব সুখী থাকবেন। দাম্পত্য জীবনে সুখী হবেন এই রাশির ব্যক্তিরা।
- মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের সুখের সময় শুরু হবে। এসময় পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। তবে মন শান্ত থাকবে। এসময়ে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসাতে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। এই সময় ধর্মীয় কোনও অনুষ্ঠানে ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার মানসিক চাপ কমবে। এই সময় পরিবারের সকলের সঙ্গেই ভালো থাকবেন। বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। এই সময়ে শুভ যেকোনও কাজ করার চেষ্টা করুন, তাহলে সেই কাজেই সফলতা অর্জন করতে পারবেন।
- সিংহ রাশি
সিংহ রাশির ব্যক্তিদের উপর এই রাজযোগের শুভ প্রভাব পড়বে। এসময় আপনারা আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে পারবেন। তাছাড়া আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। মানসিক চাপ কমবে। যদি আপনার মনের গুপ্ত ইচ্ছাপূরণ হবে। শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করতে পারেন, সেখান থেকেও লাভের মুখ দেখবেন। যারা চাকরিজীবী রয়েছেন, তাদের অত্যন্ত শুভ সময়। এসময় পরিবারের সকলের সঙ্গেই ভালো থাকায় আপনার সময়টি অত্যন্ত ভালো যাবে। যদি আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, করতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications