দোলের আগেই এই শুভ রাজযোগে লাখপতি হবে এই রাশির ব্যক্তিরা

জ্যোতিষশাস্ত্রে সব গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য কখনও শুভ হয়, আবার কারোর জন্য অশুভ হয়। সে সময় তারা নানান রকম যোগের সৃষ্টি করে।

চন্দ্র গ্রহ মার্চ মাসের ৫ তারিখ সকাল ৮ টা ১২ মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করবে। সেখানে বর্তমানে উপস্থিত রয়েছে বৃহস্পতি। বৃহস্পতি ও চন্দ্রের মিলনে তৈরি হবে 'গজকেশরী রাজযোগ’। এই সময়েই ভাগ্য খুলতে চলেছে কিছু রাশির জাতক জাতিকাদের। আর্থিক তাদের যথেষ্ট লাভ হবে। জানেন সেই তালিকায় কারা রয়েছেন?

office

  • মেষ রাশি

মেষ রাশির ব্যক্তিদের মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। তাছাড়া যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হবে। পিতা মাতার কাছ থেকে সব কাজেই সমর্থন পাবেন। ভাগ্যের দ্বার খোলা থাকবে আপনার। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবার চেষ্টা করবেন। এসময় আত্মবিশ্বাস বাড়তে থাকবে আপনার। প্রত্যেকটি আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে। আদালতের যে সমস্যায় জড়িয়ে ছিলেন, তা থেকে বেরোতে পারবেন আপনি। এই সময়টি আপনার জন্য অত্যন্ত শুভ সময়।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। যোগের শুভ প্রভাব আপনাদের ওপর পড়বে। প্রেম জীবনে আপনার ভালো সময় শুরু হবে। দীর্ঘদিন ধরে যারা মনের মানুষের জন্য অপেক্ষা করছিলেন, তারা তা পেয়ে যাবেন। যেকোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। ব্যবসায় ভালো লাভ করতে পারবেন। এই সময় আপনি ব্যবসায় শুভ খবর পাবেন। আর্থিকদিকেও লাভ হবে আপনার। দাম্পত্য জীবনে সুখী হবেন। কোনও কাজে আপনি পিছিয়ে পড়বেন না। যারা চাকরিজীবী তারা কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ থাকবে।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের উপর এই যোগের প্রভাব পড়ায় তাদের কেরিয়ারে অনেক লাভ হবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। তাছাড়া সমাজে সকলে আপনার প্রশংসা করবেন। এসময় সামাজিকভাবে আপনি অনেক নাম করতে পারবেন। যারা রাজনীতি করছেন, তাদের জীবনের শুভ সময় রাজনীতিতে যথেষ্ট নাম করতে পারবেন আপনি। অফিসে সকলে আপনার কাজের প্রশংসা করবেন। চাকরিজীবীরা সব কাজে সাফল্য পাবেন। ব্যবসায়ীদের ব্যক্তিরা ব্যবসায় মুনাফা অর্জন করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+