এই শুভ রাজযোগে বছরের প্রথম মাসেই লটারি প্রাপ্তি, হাতে অঢেল টাকা আসার সম্ভাবনা কাদের রয়েছে
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। চাঁদ এক রাশি থেকে আরেক রাশিতে যেতে সময় নেয় আড়াই দিন। জানুয়ারি মাসের ৯ তারিখ রাত ৮ টা ৪৬ মিনিটে চাঁদ প্রবেশ করবে বৃষ রাশিতে।
আগে থেকেই এখানে উপস্থিত রয়েছে বৃহস্পতি গ্রহ। চাঁদ ও বৃহস্পতির মিলনে তৈরি হবে 'গজকেশরী রাজযোগ’। এই রাজযোগের বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের ওপর। এই সময় ভাগ্যের দ্বার খুলবে কাদের। কাদেরই বা মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে, জানুন।

- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের উপর এই রাজযোগের শুভ প্রভাব পড়বে। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। অমীমাংসিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে। মা লক্ষ্মীর কৃপায় আপনার ভাগ্যের দ্বার খোলা থাকবে। এসময় আপনি যদি উচ্চপদে চাকরি করেন, সেখানেও সফলতা আসবে। ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন। কোনও কাজেই পিছিয়ে যাবেন না। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তির হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের।
- ধনু রাশি
ধনু রাশির ব্যক্তিদের ওপর এই রাজযোগের শুভ প্রভাব পড়বে। এসময় আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। তাছাড়া ব্যবসায়ে সফলতা আসবে। কারোর থেকে ঋণ একদমই নেবেন না। এসময়ে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন আপনি। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। দীর্ঘদিন ধরে যে আটকে আছে আপনার, সেই কাজে সফলতা আসবে। তাছাড়া কঠোর পরিশ্রম করতে পারেন। দেবী লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে সফলতা নিশ্চিত। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। কোনও কাজে পিছিয়ে যাবেন না আপনি। দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন, তাছাড়া কর্মরত ব্যক্তিরা কাজে সুবিধা পাবেন। আপনার দেবী লক্ষ্মীর কৃপায় আপনার জীবনেও সাফল্য আসবে। ব্যক্তিগত জীবনেও আপনি খুব খুশি হবেন। নতুন গাড়ি কেনার স্বপ্নও পূরণ হবে এবছরে। এসময় আপনার ভাগ্যের দ্বার খুলবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications