গজকেশরী যোগের প্রভাবে সম্পত্তি লাভ, টাকার পাহাড়ে বসতে চলেছেন কোন রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ, নক্ষত্ররা প্রায় প্রতি মাসেই স্থান পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। চাঁদ প্রায় আড়াই দিন একই রাশিতে থাকে। ডিসেম্বর মাসের ১৩ তারিখ তৈরি হবে 'গজকেশরী যোগ’।
এই সময়ে বৃষ রাশিতে উপস্থিত রয়েছে গুরু গ্রহ বৃহস্পতি। চাঁদ ও গুরু গ্রহের মিলনেই তৈরি হবে এই যোগ। এই সময়ে কোন রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে, কাদেরই বা ভাগ্যের দ্বার খুলবে, জানুন।

- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। সমাজে সম্মান বৃদ্ধি হবে। যারা নতুন চাকরি করছেন তাদের বেতন বাড়তে পারে। তাছাড়া আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। কোনও কাজেই পিছিয়ে যাবেন না আপনি। তাছাড়া মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। দূরে কোথাও ঘুরতে যাওয়ার আগে বাবা মায়ের পরামর্শ নিন।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের উপর এই রাজযোগের শুভ প্রভাব পড়বে। এসময় কর্মজীবন থেকে ব্যবসায় আপনি এগিয়ে যেতে পারবেন। বিবাহিত জীবনে খুব সুখী হবেন। প্রত্যেকটি ব্যক্তির জীবনে সফলতা আসবে। যদি আপনি রাজনীতি করেন, সেখানেও সফল্য আসবে আপনার।
অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে সেখানে লাভের মুখ দেখবেন। এসময়ে আপনি যদি বাবা মাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। তবে পাহাড়ি যেকোনও এলাকায় যাওয়া আপনার জন্য অত্যন্ত শুভ হবে। এখন থেকেই আপনি ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে রাখতে পারবেন।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই যোগের শুভ প্রভাব পড়বে। জীবনে সফলতা আসবে। এসময় চাকরি থেকে ব্যবসায় সফলতা আনতে পারবেন। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। ব্যবসায় আগে থেকে বিনিয়োগ করা অর্থ থেকে আপনি মুনাফা অর্জন করতে পারবেন। আপনার মনের মানুষের সঙ্গে দেখা হবে।
এমনকি মনের গুপ্ত ইচ্ছাও পূরণ হতে পারে। এসময় আপনি হনুমানজির পুজো করুন। ভগবানের কৃপায় আপনার জীবনে সফলতা আসবে। যারা বেকার রয়েছেন তাদের চাকরিপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications