Gajakesari Rajyog 2024: এই শুভ রাজযোগে কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা কাদের রয়েছে
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। জানুয়ারি মাসের ১৮ তারিখ চাঁদ মেষ রাশিতে প্রবেশ করবে। বর্তমানে সেখানে উপস্থিত রয়েছে দেবগুরু বৃহস্পতি।
বৃহস্পতি ও চন্দ্রের মিলনে তৈরি হবে 'গজকেশরী রাজযোগ’। শুভ যোগের বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির জাতক জাতিকাদের ওপর। আর্থিক দিকে তাদের খুব লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। যারা সরকারি চাকরি করছেন, তাদের চাকরির জন্য বাইরে কোথাও যেতে হতে পারেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি। যদি কোনও কাজে বিনিয়োগ করতে চান করতে পারেন। নয়া সম্পত্তির মালিক হবেন আপনিও। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন আপনি। আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনি।
- মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। শুধু তাই নয়, আপনার চতুর্থ ঘরে তৈরি হবে এই শুভ যোগ। এই সময়ে আপনি ব্যবসা, রিয়েল এস্টেট, জমি জমা সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে আপনার। তাছাড়া যারা কর্মজীবনে যুক্ত তাদের জীবনেও সফলতা আসবে। আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। আপনি নতুন সম্পত্তি, গাড়ি কিনতে পারেন। পরিবারের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবনে যে অশান্তি ছিল সেই অশান্তি থেকে বের হতে পারবেন। এসময় কোনও গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিলে অবশ্যই বাবা মায়ের পরামর্শ নিয়ে তবেই করার চেষ্টা করবেন।
- মীন রাশি
যোগের শুভ প্রভাব পড়বে মীন রাশির ব্যক্তিদের উপর, আপনার অপ্রত্যাশিত কাজ হয়ে যাবে। তাছাড়া অপনার গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি কিনতে পারেন। পরিবারের সকলের সঙ্গে সদভাব বজায় রেখে চলতে পারবেন। শুধু তাই নয়, প্রেম জীবনে ফিরবে মধুরতা। আটকে থাকা কাজ হয়ে যাবে। তাছাড়া আপনি পরিকল্পনামাফিক কোনও কাজ করতে চান তাতেও কিন্তু সফলতা আসবে আপনার। নতুন ভাবে সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। তবে এই সময় মাথা ঠান্ডা রেখে চলবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications