Gajkesari Rajyog 2023: চলতি মাসেই তৈরি হবে ‘গজকেশরী রাজযোগ’, শুভ সময় শুরু হবে কাদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। অনেক সময় শুভ ও অশুভ নানান যোগ তৈরি করে থাকে।

বৃহস্পতি বর্তমানে মেষ রাশিতে রয়েছে, ২৮ অক্টোবর চাঁদ মেষ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি এবং চাঁদের মিলনে তৈরি হবে 'গজকেশরী রাজযোগ’। যোগের শুভ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের উপর, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Gajkesari Rajyog 2023

  • মেষ রাশি

মেষ রাশির (aries) ব্যক্তিরা প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। আর্থিক দিয়ে খুব লাভ হবে আপনার। নতুন কাজে বিনিয়োগ করতে পারেন। যদি ব্যবসা করেন সেখানে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। মানসিক চাপ কমতে শুরু করবে। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনি।

  • মিথুন রাশি

যোগের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের উপর। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া পরিবারের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। আপনার যেকোনও অসুবিধার সময়ে পাশে দাঁড়াবে আপনার পরিবার। শরীর আপনার ভালোই যাবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে ।নতুন চাকরি করতে পারেন, তাছাড়া আমদানি রপ্তানি বিষয়ে খুব সফলতা আসবে।

  • কর্কট রাশি

কর্কট রাশির (cancer) ব্যক্তিরা নয়া সম্পত্তির মালিক হতে পারেন, এসময় আপনি নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। মন খুশি থাকবে। ধর্মীয় বা শুভ কাজে আপনি খুব উন্নতি করতে পারবেন। আর্থিককে খুব লাভ হবে আপনার। পরিবারের সকলের সঙ্গে খুব ভালো থাকতে পারবেন। বাবা-মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এই রাশির জাতক জাতিকাদের।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+