Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gajkesari Yog: তৈরি হচ্ছে ‘গজকেশরী যোগ’, কাদের জীবনে আসবে প্রচুর অর্থ ও সাফল্য?

Gajkesari Yog 2024: জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, কোষ্ঠীতে বৃহস্পতি ও চন্দ্রের বিশেষ অবস্থানের কারণেই তৈরি হয় ' গজকেশরী যোগ’। বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসের ১৮ তারিখ তৈরি হবে এই শুভযোগ। আর ২০ জানুয়ারি তা শেষ হবে, ১৮ জানুয়ারি চাঁদ মেষ রাশিতে প্রবেশ করবে, বৃহস্পতি সেই রাশিতেই উপস্থিত রয়েছে। এই সময়ে চন্দ্র ও বৃহস্পতির রাশির মিলনে তৈরি হবে এই শুভ যোগ।

২০ জানুয়ারি সকাল ৮ টা ৫৩ মিনিটে যোগটি শেষ হবে। যোগের প্রভাবে কিছু রাশির জাতক-জাতিকাদের ওপর যোগের শুভ প্রভাব পড়বে। তারা জীবনে অনেক খ্যাতি অর্জন করতে পারবেন। আর্থিক দিকেও খুব উন্নতি হবে আপনার, সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Gajkesari yog 2024

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। শ্বশুর বাড়ির কাছ থেকে সুসংবাদ পেয়ে আপনি আরোও খুশি হবেন। আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। বন্ধুদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। তাছাড়া আপনি যদি এসময় থেকে ভবিষ্যতের পরিকল্পনা করেন করতে পারেন। স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তাহলে দাম্পত্য জীবনে আপনি আরোও বেশি সুখী হবেন।

  • মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিদের উপর যোগের শুভ প্রভাব পড়বে। আয়ের নতুন উৎস আপনি খুঁজে পাবেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেখানে খুব সফলতা আসবে। সাংবাদিকতা চাকরিতে যারা যুক্ত তাদের জীবনে খুব শুভ সময়। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। নয়া চাকরির সুযোগ আসবে। যেখানে চাকরি করছেন সেখানে বেতন বৃদ্ধি হতে পারে। নিজেকে শান্ত রেখে সকলের সঙ্গে আলোচনা করে তবেই করবেন কোনও গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেবেন।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের জীবনে শুভ সময় শুরু হবে। এই সময় আপনার খুব আনন্দ করেই কাটবেন। নতুন সম্পত্তি, বাড়ি, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, যারা রাজনীতিতে যুক্ত তাদের নাম যশ ক্রমশ বাড়তে থাকবে। সমাজে সম্মান বৃদ্ধি হবে।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি পরিবারের সকলের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন। কারোর সঙ্গে কোনোও রকম অশান্তিতে জড়াবেন না। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। তাছাড়া আপনি যদি জীবনে খুব এগিয়ে যেতে চান তাহলে আপনাকে বাবা মায়ের পরামর্শ নিয়েই সকল কাজ করবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+