মেষ রাশিতে তৈরি হবে ‘গজকেশরী রাজযোগ’, বৃহস্পতির কৃপায় ভাগ্য ফিরবে কাদের
২২ এপ্রিল মীন থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। সেই সময় সেখানে উপস্থিত থাকবে চন্দ্র। বৃহস্পতি ও চন্দ্রের মিলনে তৈরি হবে ‘গজকেশরী রাজযোগ’। এই যোগ অত্যন্ত শুভ। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের উন্নতি করতে পারবেন।
জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে আমরা গুরু গ্রহ বলেই জানি। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে। আবার এই গ্রহ ঘর পরিবর্তন করে মাঝে মধ্যে শুভ ও অশুভ যোগও তৈরি করে থাকে। ২২ এপ্রিল মীন থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। সেই সময় সেখানে উপস্থিত থাকবে চন্দ্র। বৃহস্পতি ও চন্দ্রের মিলনে তৈরি হবে 'গজকেশরী রাজযোগ’। এই যোগ অত্যন্ত শুভ। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের উন্নতি করতে পারবেন। তিন রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক উন্নতি হবে, জানেন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।

মেষ রাশি
গজকেশরী রাজযোগের কারণে এই রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। বৃহস্পতি ও চন্দ্রের মিলনের কারণেই এরা জীবনে সুখের মুখ দেখবেন। আপনাদের আর্থিক দিকে যেমন উন্নতি হবে ঠিক তেমনই প্রত্যেকটি কাজেই আপনারা সফলতা অর্জন করতে পারবেন। ব্যবসায় সাফল্যের মুখ দেখবেন। কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন । অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সময় আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে পারেন।এসময় কর্মজীবনে আপনি খুব উন্নতি করতে পারবেন।যারা সরকারি কাজ করছেন তাদের আর্থিক দিকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় ও চাকরিতে পদোন্নতি হতে পারে আপনাদের।

ধনু রাশি
গজকেশরী রাজযোগের কারণে ধনু রাশি জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, নতুন কোনও কাগজে আপনারা সই করতে হতে পারে, কোন গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিতে পারে তবে অবশ্যই মনে রাখবেন সেই সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু দুবার ভেবে তবেই নেবেন। জীবনে সাফল্যের সময় শুরু আপনাদের। দাম্পত্য জীবনে সুখের মুখ দেখবেন আপনি। মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে জীবনে আপনার সাফল্য নিশ্চিত।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনাদের খুব ভালো হবে এই সময়ে। মনের ইচ্ছা পূরণ হওয়ার সময়। আর্থিক উন্নতি করতে পারবেন। আপনি সুখী হবেন। যারা শিক্ষার্থীর রয়েছেন তাদের পড়াশোনার জন্য সাফল্যের সময়ে শুরু হবে। এই সময় প্রেমের জীবনে আপনার সফলতা আসবে। জীবনের সব অসুবিধার কাটিয়ে আসতে আসতে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন।অংশীদারিত্ব ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আপনার মাথা ঠান্ডা রেখে যে কাজে হাত দেবেন সেটা দিয়ে আপনি সফলতা পাবেন। এই সময় আপনার ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications