চন্দ্রমা–বৃহস্পতি মিলে এই বিশেষ যোগের সৃষ্টি, লাভবান হতে চলেছে এই রাশির জাতকরা

জ্যোতিষ শাস্ত্র অনুসারে যখনই কোনও গ্রহ রাশি পরিবর্তন করে বা নিজের চাল বদলায় বা কোনও গ্রহের সঙ্গে সংযোগ তৈরি করে, তখন তার প্রভাব মানব জীবন ও পৃথিবীর ওপর পড়তে দেখা যায়। পঞ্চাঙ্গ অনুসারে ১১ সেপ্টেম্বরের রাতে চন্দ্রমা মীন রাশিতে প্রবেশ করেছে, যেখানে দেবগুরু বৃহস্পতি প্রথম থেকেই বিরাজ করছে। এরকম অবস্থায় দু'‌টি গ্রহের সংযোগে গজকেশরী যোগের নির্মাণ হয়েছে। এই যোগের ফলে কিছু রাশির ভালো অর্থপ্রাপ্তি হবে।

বৃষ রাশি

বৃষ রাশি

গজকেশরী রাজযোগের প্রভাবে বৃষ রাশির জাতকদের আয় বাড়তে পারে। যদি কোনও সরকারি কাজ আটকে থাকে, তবে এই সময় আপনার কাজ হয়ে যেতে পারে। অর্থ উপার্জন করার নতুন নতুন উৎস খুঁজতে সফল হবেন।

কর্কট রাশি

কর্কট রাশি

গজকেশরী যোগের নির্মাণে কর্কট রাশির লোকেদের ব্যবসা ও কেরিয়ারে দারু বৃদ্ধি হবে। এই সময় ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে। বিদেশ সফরের যোগ তৈরি হচ্ছে। যাঁরা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাঁদের বিদেশ সফল লাভদায়ক সিদ্ধ হবে। ব্যবসায় ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সব কাজ ভালোভাবে সম্পন্ন হবে। মান-সম্মান বৃদ্ধি পাবে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

গজকেশরী রাজযোগের প্রভাবে আপনার আকস্মিক ধনলাভ হবে। সন্তানের পক্ষ থেকে অনেক শুভ খবর পাওয়া যেতে পারে। ঋণ দেওয়া অর্থ ফেরৎ পাবেন। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আশানুরূপ সফলতা মিলবে। প্রত্যেক কাজে সফলতা আসবে। আপনার ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

গজকেশরী যোগ আপনার গোচর কুণ্ডলীর দ্বিতীয় স্থানে তৈরি হচ্ছে। জ্যোতিষে এই ঘরকে ধন ও অর্থের ঘর বলা হয়ে থাকে। এই সময় আপনার ব্যবসায় ভালো লাভ হবে। এই সময়ে দীর্ঘদিনের পারিবারিক কলহ দূর হবে। আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করার কথা ভাবছেন, তাহলে আপনি বিশেষ সুবিধা পেতে পারেন। স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+