আগস্টে হবে কর্মে উন্নতি, কী বলছে স্বাস্থ্য ও ব্যবসার ক্ষেত্র? জেনে নিন বৃষ রাশির মাসিক রাশিফল

আগস্টে হবে কর্মে উন্নতি, কী বলছে স্বাস্থ্য ও ব্যবসার ক্ষেত্র? জেনে নিন বৃষ রাশির মাসিক রাশিফল

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সকল মাসেরই কিছু না কিছু গুরুত্ব রয়েছে। প্রতি মাসে গ্রহ, নক্ষত্রের অবস্থান পরিবর্তনের বিষয়ের উপর ভিত্তি করে সকল রাশির জাতক জাতিকাদের জীবন নানা ভাবে প্রভাবিত হয়। কোনও মাসে কোনও রাশির খুব ভালো কাটে আবার অনেক মাসে অনেক রাশির খুব একটা ভালো সময় যায় না। কিন্তু তারই মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ২০২২ সালের আগস্ট মাস ভালো কাটতে চলেছে। এই মাসে এই রাশির জাতক জাতিকারা নানা ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাবেন। জেনে নেওয়া যাক বৃষ রাশির আগস্ট মাসের রাশিফল।

কর্মক্ষেত্রে উন্নতি

কর্মক্ষেত্রে উন্নতি

এই মাসে এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে নতুন কিছু কাজ শুরু হতে পারে। কর্মজীবনে কিছু বড় পরিবর্তনও হতে পারে যা ভবিষ্যতে খুব উপকারী হবে। তাই কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তন করার কথা ভাবলে তা ভবিষ্যত পরিকল্পনার কথা মাথায় রেখেই করা উচিৎ। ২১ এবং ২২ আগস্ট এই রাশির খুব ভালো যাবে। এই দুই দিনের মধ্যে কিছু ভালো খবর পেতে পারেন। এই মাসে এই রাশির জাতক জাতিকাদের অনেক অর্থ উপার্জনের প্রবল সম্ভাবনা রয়েছে। কোনও না কোনও উপায়ে ঠিক টাকা পাবেন এই মাসে। সেইসঙ্গে যাঁরা চাকরি করেন তাঁদের ভালো কাজের জন্য বেতন বৃদ্ধি হতে পারে। এছাড়া যারা কমিশন ভিত্তিক চাকরি করেন, তারা এ মাসে বিশেষ আর্থিক সুবিধা পেতে পারেন।

ব্যাবসার ক্ষেত্রে সাবধান

ব্যাবসার ক্ষেত্রে সাবধান

চাকরির ক্ষেত্রে খুবই ভালো হলেও ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো যাবে না আগস্ট মাস। যদি ব্যবসায় পুঁজি বিনিয়োগ করে তা আরও বাড়ানোর পরিকল্পনা করলে আপাতত তা স্থগিত করা প্রয়োজন। নাহলে ক্ষতির আশঙ্কা থাকবে। কমিশন সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে কিছুটা লাভ পাবেন। কিন্তু মোটের উপর এই মাসে ব্যবসার ক্ষেত্রে কোনও বিকাশ হবে না। এছাড়াও ক্ষতির হাত থেকেও সাবধান থাকা দরকার।

 শিক্ষার্থীদের ভালো সময়

শিক্ষার্থীদের ভালো সময়

আগস্ট মাস শিক্ষার্থীদের জন্য বেশ ভালো সময় হতে চলেছে। যদি নতুন কোনো ভাষা শিখতে চান, তাহলে শিখতে পারেন। স্কুলের পড়ুয়াদের জন্যও ভালো সময় যাবে। তবে সকলকে মন দিয়ে পড়াশোনা করা উচিত। এই সময় পড়ায় ফাঁকি দেওয়া একদমই উচিত নয়। এতে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কারও ভাই বা বোন থাকলে তাঁদের পছন্দের উপহার নিয়ে আসুন যাতে তারা খুশি হয়। বৃষ রাশির জাতক জাতিকারা যারা পড়াশোনা করছেন তাঁরা এই মাসে খুব ব্যস্ত থাকবেন।

 স্বাস্থ্যের যত্ন নিতে হবে

স্বাস্থ্যের যত্ন নিতে হবে

এই মাসে স্বাস্থ্যের ক্ষেত্রে রোজকার নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে। রাহু এই সময় অনিয়ম করার কারক হবে, যা স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলবে। তাই স্বাস্থ্য ঠিক রাখার সব নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। এই মাসে কোনও পুরনো রোগ থাকলে অবশ্য তা কমে যাবে। এছাড়া নিয়মিত খাওয়া দাওয়া ঠিকমত বিশ্রাম করলে শরীর ভালো থাকবে। ছোটখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। কিন্তু সার্বিক ভাবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+