কোন রাশিগুলির জাতক জাতিকাদের মধ্যে বন্ধুত্বে বিচ্ছেদ আসে না! একনজরে রাশিফল অনুযায়ী কিছু তথ্য
Friendship Day: কোন রাশিগুলির জাতক জাতিকাদের মধ্যে বন্ধুত্বে বিচ্ছেদ আসে না! একনজরে রাশিফল অনুযায়ী কিছু তথ্য
বন্ধুত্বের মতো নিষ্পাপ সম্পর্ক এই দুনিয়ায় খুবই দামী। যেকোনও সম্পর্কই সহজ হয়ে যায় বন্ধু্ত্বের হাত ধরে। কারোর জীবনে অভিভাবকরাই 'বেস্ট ফ্রেন্ড' হয়ে যান, আবার কোনও ক্ষেত্রে স্কুলের বেঞ্চে পাশে বসা মানুষটাই সুখে-দুঃখে আত্মার সম্পর্কে বেঁধে নেন নিজেদের। এইভাবে গড়ে ওঠে বন্ধুত্ব। এমন সম্পর্ককে উদযাপনের কোনও আলাদা দিবস হয় না। তবুও বন্ধুত্বকে মনে রেখে ১ অগাস্ট ২০২১ সালে পালিত হচ্ছে 'ফ্রেন্ডশিপ ডে'। একনজরে দেখা যাক, কোন কোন রাশির সঙ্গে কোন কোন রাশি জুটি বাঁধলে বন্ধুত্বের গভীরাত বাড়ে, হয় না বিচ্ছেদ।

মেষ
মেষ রাশির সঙ্গে ধনু রাশির সম্পর্ক খুবই গভীর হয়। এছাড়াও যাঁদের লগ্নে সিংহ থাকে , তাঁরা মেষ রাশির জাতক জাতিকাদের সঙ্গে রীতিমতো ঘনিষ্ঠ সম্পর্কে থাকতে পারেন। ফলে এই সম্পর্কের মধ্যে আসেনা কোনও বিচ্ছেদ

বৃষ
বৃষ রাশির ক্ষেত্রে বন্ধুত্বে সমস্যা আসে। বহু বৃষ রাসির জাতকই কারোর ভালো বন্ধু হতে পারেন না। সেই জায়গা থেকে এঁদের সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের সঙ্গেই একমাত্র ভালো সম্পর্ক হয়। এঁদের সঙ্গে মিথুন রাশির জাতকদেরও ভালো বন্ধুত্ব হয়।

মিথুন
মিথুন রাশির জাতক জাতিকাদের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি হয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এই দুই রাশির জাতক জাতিকাদের সম্পর্ক ভাগ্যকে উত্থানের দিকে নিয়ে যায়। যার ফলে সম্পর্কের গভীরতা বাড়ে। এক্ষেত্রে কুম্ব রাশির জাতক জাতিকারা তুলা লগ্নে জাত ব্যক্তিত্বদের সঙ্গেও বেশ ঘনিষ্ঠ হন।

কর্কট
কর্কট রাশির জাতক জাতিকাদের সঙ্গে মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়। সঙ্গে সঙ্গেই কর্কট রাশির সঙ্গে মীন রাশির ঘনিষ্ঠতা রীতিমতো উপযোগী হয়ে ওঠে দুই রাশির জাতক জাতিকার ক্ষেত্রেই। এছাড়াও মকর রাশির জাতক জাতিকাদের সঙ্গে মকর লগ্নে জাত ব্যক্তিত্বদের বন্ধুত্ব গাঢ় হয়।

সিংহ
সিংহ রাশির সঙ্গে মিথুন রাশিতে জাত, জাতিকা ও জাতকদের সম্পর্ক বেশ গবীর হয় বলে দেখা যায়। এই দুই রাশির মধ্যে খুবই বন্ধুত্ব হয়। এঁদের মধ্যে বিচ্ছেদ হয়না।

কন্যা
কন্যা রাশির জাতক জাতিকাদের সঙ্গে মিথুন ও সিংহ রাশির জাতক জাতিকাদের বন্ধুত্ব গভীর হয়। এদিকে, মকর বৃষ লগ্নে জাত ব্যক্তিত্বদের সঙ্গে কন্যা রাশিতে জাত ব্যক্তিত্বদের প্রেম জমে ক্ষীর হয়।

তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বৃষ, মকর, কুম্ভের জাতিকা ও জাতকরা বেশ ঘনিষ্ঠ বলে মনে হয়। এঁদের মধ্যে সম্পর্ক নিখাদভাবে এগিয়ে যেতে থাকে। সম্পর্কের গতি এঁরা ধরে রাখতে জানেন। এছাড়া , কুম্ভ আর মিথুন রাশির জাতক জাতিকারা তুলা রাশির জাতক জাতিকাদের সঙ্গে সু সম্পর্কে থাকতে পারেন।

বৃশ্চিক
বৃশ্চিক রাশির সঙ্গে মীন রাশির বন্ধুত্ব খুবই ভালো হয়। এতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লাভ হয়। এছাড়াও কর্কট লগ্নে জন্মগ্রাহণকারীদের সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বন্ধুত্ব বেশ গভীর হয়।

ধনু
ধনু রাশির জাতক জাতিকাদের সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের বন্ধুত্ব বেশ গাঢ় হয়। সেখানেই মেষ লগ্নে জাত বহু রাশির জাতক জাতিকারা রীতিমতো ভালো বন্ধু হন।

মকর
মকর রাশির সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের বন্ধুত্ব হলে সম্পর্ক যেমন অটুট থাকে, তেমনই মকর রাশির পক্ষে তা লাভদায়ক হয়। এছাড়াও বৃষের সঙ্গে এঁদের বন্ধুত্ব ভালো হয় । এছাড়াও কন্য়া লগ্নে জাত ব্যক্তির সঙ্গে এঁদের বন্ধুত্ব অটুট হয়।

কুম্ভ
কুম্ভ রাশির জাতক জাতিকারা তুলা ও মকর রাশির সঙ্গে ভালো বন্ধুত্বের সম্পর্ক ভাগ করে নেন। এছাড়াও বৃষ রাশির সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বন্ধুত্ব ভালো হতে থাকে। তবে কন্যার সঙ্গে কুম্ভের সম্পর্ক ভালো হয় না।

মীন
মীনের সঙ্গে ধনু , সিংহ, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্ক আরও ভালো হয়। তবে কর্কটের সঙ্গে মীন রাশির জাতক জাতিকাদের বন্ধুত্ব খুবই দামী হয়।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications