গুরু পূর্ণিমায় গঠিত হচ্ছে চারটি বিশেষ যোগ, যা আমূল বদলে দেবে সকল রাশির জীবন
গুরু পূর্ণিমায় গঠিত হচ্ছে চারটি বিশেষ যোগ, যা আমূল বদলে দেবে সকল রাশির জীবন
ভারতীয় বেদ, পুরাণ ও উপনিষদে মানব জীবনে গুরুর স্থান এবং গুণ সম্পর্কে বর্ণনা দেওয়া রয়েছে। যেখানে গুরুকে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের সঙ্গে তুলনা করা হয়েছে। শুধু তাই নয়, মানব জীবনে সঠিক গুরুর উপস্থিতির কত বড় তাৎপর্য রয়েছে সেটিও খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। জ্যোতিষ শাস্ত্রমতে আষাঢ় মাসের পূর্ণিমা গুরু পূর্ণিমা নামেও পরিচিত। কারণ এই দিনেই মহাভারতের রচয়িতা মহর্ষি বেদ ব্যাস জন্মগ্রহণ করেছিলেন। এছাড়াও আষাঢ় মাসের বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করা হয়। মহর্ষি বেদ ব্যাসের চারটি বেদেরই জ্ঞান ছিল। তাই তাঁকে তিমিরজ্ঞানী বলা হয়ে থাকে। আর তাঁকে স্মরণ করেই এই বিশেষ পূর্ণিমাকে গুরুদেবের নামে অর্পণ করা হয়েছে।

গুরু পূর্ণিমা ২০২২
এই বছর অর্থাৎ ২০২২ সালে গুরু পূর্ণিমা বা আষাঢ় পূর্ণিমা আগামী ১৩ জুলাই পালিত হতে চলেছে। গুরু পূর্ণিমার দিনে নিয়ম অনুসারে পূজা করার প্রথা রয়েছে। কিন্তু ২০২২ সালে অর্থাৎ এ বছর গুরু পূর্ণিমায় রাজযোগ তৈরি হচ্ছে। এই দিনে শুভ সময়ের পাশাপাশি শুভ রোজযোগ গঠিত হতে চলেছে। এই বিশেষ যোগের ফলে সকল রাশির জাতক জাতিকাদের জীবনেই পড়তে চলেছে বিশেষ প্রভাব। দেখে নেওয়া যাক এই বিশেষ দিনের গুরুত্ব ও প্রভাব।

গুরু পূর্ণিমার দিনক্ষণ
২০২২ সালে গুরু পূর্ণিমা বা আষাঢ় পূর্ণিমা ১৩ জুলাই ভোর ৪টের সময় শুরু হতে চলেছে। এবং এই বিশেষ দিনের পূর্ণিমার যোগ ১৪ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টা বেজে ৬ মিনিটে সমাপ্ত হবে। কিন্তু তারই মধ্যে ১৩ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ইন্দ্রযোগ থাকবে। ১৩ জুলাই এই বিশেষ দিনে চন্দ্রোদয় হতে চলেছে সন্ধ্যা ৭টা বেজে ৫ মিনিটে। এই দিনের কালবেলা শুরু হবে দুপুর ১২টা বেজে ২৮ মিনিট থেকে। এবং সেক্ষেত্রে এটি চলবে বেলা ২টো বেজে ১০ মিনিট পর্যন্ত।

আষাঢ় পূর্ণিমায় রাজযোগ
এ বছর অর্থাৎ ২০২২ সালে আষাঢ় পূর্ণিমায় নিজেদের ঘরে শুভ অবস্থানে থাকতে চলেছে প্রতিটি গ্রহ। আর সেই কারণে ৪টি রাজযোগ তৈরি হচ্ছে। এই যোগ প্রতিটি মানুষের জীবনে খুবই বিশেষ প্রভাব ফেলতে চলেছে। যার কারণে এই বছর বুধবার গুরু পূর্ণিমার দিন অন্যান্য বছরের থেকে সম্পূর্ণ আলাদা হতে চলেছে। এবার গুরু পূর্ণিমায় বৃহস্পতি, মঙ্গল, বুধ ও শনি, এই সকল গ্রহের শুভ মিলনে যথাক্রমে রুচক, ষহ, হংস ও ভদ্র নামের চারটি রাজযোগ তৈরি হচ্ছে। তা ছাড়া বহু বছর পর গুরু পূর্ণিমার দিনে সূর্য ও বুধের মিলনের ফলে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। আর তাই এইদিন নিষ্ঠা ভরে নিজেদের গুরুদেবের উপাসনা করলে তা খুবই শুভ হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications