মার্চ মাসে চারটি বড় গ্রহ ঘর পরিবর্তন করবে, আর্থিক উন্নতি হবে কোন রাশিদের
মার্চ মাসে কিছু বড় গ্রহরা তাদের ঘর পরিবর্তন করে সকল রাশির ওপর বিশেষ প্রভাব ফেলবে। মার্চ মাসে মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে। শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে। ১৫ মার্চ সূর্য দেবতা মীন রাশিতে প্রবেশ করবে।
প্রতি মাসেই কোনও না কোনও গ্রহ তাদের ঘর পরিবর্তন করে সকল রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে তারা। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কখনো কারোর জন্য নেতিবাচকও হতে পারে। আগামী মাস অর্থাৎ মার্চ মাসে কিছু বড় গ্রহরা তাদের ঘর পরিবর্তন করে সকল রাশির ওপর বিশেষ প্রভাব ফেলবে। মার্চ মাসে মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে। শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে। ১৫ মার্চ সূর্য দেবতা মীন রাশিতে প্রবেশ করবে। আবার বুধ গ্রহ মীন রাশিতে প্রবেশ করবে। এই ঘর পরিবর্তন করে বিশেষ প্রভাব ফেলবে বারো রাশির উপরেই, তবে সাফল্যের সময় শুরু হবে এই তিন রাশির জাতক জাতিকাদের। এই সময়ে কাদের জীবনে সাফল্য আসবে, জানেন।

তুলা রাশি
মার্চ মাসে চারটি গ্রহ ঘর পরিবর্তন করে বিশেষ প্রভাব ফেলবে এই রাশিদের ওপর। তুলা রাশির জাতক জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। এসময় আপনাদের পদোন্নতি ও ইনক্রিমেন্ট বাড়বে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার জীবনে শুভ সময়। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা রয়েছে । তবে কোনও গুরুত্বপূর্ণ কাগজপত্র সই করার আগে ভেবে চিন্তে তবেই সই করবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে জীবনে আপনার সাফল্য নিশ্চিত হবে।

কর্কট রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুব শুভ সময় শুরু। এসময় আপনি মনের মানুষের সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। দাম্পত্য থেকে পারিবারিক জীবন আপনার সুখের হবে। যারা রাজনীতিতে যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে আপনি অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। যারা কর্মক্ষেত্রেযুক্ত তাদের জীবনে সাফল্যের সময় শুরু। যারা বেসরকারি চাকরি করছেন তাঁরা এই সময়ে অর্থ উপার্জন খুব ভালো হবে। কোনও গুরুত্বপূর্ণ কাজে দায়িত্ব পেতে পারেন আপনি।

বৃষ রাশি
মার্চ মাসে বৃষ রাশির জাতক-জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। কারণ এই মাসেই চারটি বড় গ্রহ তাদের ঘর পরিবর্তন করে বিশেষ প্রভাব ফেলবে এই রাশির ওপর। এই সময় আপনি সকল কাজে প্রচন্ড সফলতা পাবেন। সেই সঙ্গে যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের সমাজে খুব মর্যাদা বাড়বে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দূরের কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনার মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে জীবনে সাফল্য নিশ্চিত।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications