মে মাসে ঘর বদল করবে এই শুভ গ্রহরা, তাদের কৃপায় কেরিয়ারে উন্নতি করতে পারবেন কারা
বছরের পঞ্চম মাস মে মাস। এই মাসে অনেক বড় গ্রহরা স্থান পরিবর্তন করবে। সেই সঙ্গে তারা অনেকরকম যোগও তৈরি করবে। যার শুভ ও অশুভ নানান প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের ওপরে।
আগামী মাসে বৃহস্পতি, শুক্র, মঙ্গল, বুধ ও সূর্য তার ঘর পরিবর্তন করবে। এসময় কেরিয়ার থেকে ব্যবসায় সাফল্য আসবে কিছু রাশির জাতক জাতিকাদের। সেই রাশির তালিকায় কারা রয়েছেন, দেখুন।

- মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিদের মে মাস অত্যন্ত শুভ মাস। এই সময়ে চাকরিতে পদোন্নতি নিশ্চিত আপনার। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে মেষ রাশির ব্যক্তিদের। বেতন বাড়তে পারে। বিদেশ থেকে নতুন চাকরির সুযোগ পেতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের ভাগ্যের দ্বার খুলবে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। মানসিক চাপ কমবে অনেকটাই।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। কাজের জায়গায় সকলেই আপনার প্রশংসা করবেন। কর্মজীবনে খুব উন্নতি করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য খুব শুভ সময়। এসময় যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। আর যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জীবনেও শুভ সময়।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকারা এই মাসটিতে অত্যন্ত সুবিধা পাবেন। এই সময় আপনারা পছন্দের জায়গায় ঘুরতে যেতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন বা নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিরা চাকরি পরিবর্তন করার কথা যদি ভাবেন তা করতে পারেন। এসময় আপনার চাকরিতে পদোন্নতি হতে পারে। ঘনিষ্ঠ বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে কোনও কাজে আপনার সফলতা আসবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অতীতে বিনিয়োগ করা অর্থ থেকে সুবিধা পেতে চলেছেন। যারা মেকআপ ও বিলাসবহুল জিনিসের ব্যবসা করছেন তারা বিশেষ সুবিধা পাবেন। বেতন বাড়তে পারে। ব্যবসায়ে সাফল্য আসবে। আর্থিক অবস্থা আগের থেকে অনেক ভালো হবে। আইনি সংকট কেটে আপনি সুখের মুখ দেখবেন।
- মীন রাশি
মে মাসে মীন রাশির ব্যক্তিদের খুব শুভ সময় শুরু হবে। এসময় কর্মজীবনে সফলতা আসবে আপনার। চাকরিতে পদোন্নতি হবে। প্রত্যেকটি কাজেই সাফল্য আসবে। সিনিয়রা আপনার কাজের খুব প্রশংসা করবেন। কঠোর পরিশ্রম করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications