আপনার রাগ বেশি বা আপনি কি দুর্বল স্বভাবের! শাস্ত্র অনুযায়ী চরিত্রের গোপন কথাটি জেনে নিন

কখনও কপালে লেখা থাকে ভাগ্য, আবার কখনও হাতে! এমন কথা অনেকের কাছেই শোনা যায়। তবে হাতের তালুর রেখা বলে দিতে পারে অনেক কিছুই। এমনই দাবি অনেকের।

কখনও কপালে লেখা থাকে ভাগ্য, আবার কখনও হাতে! এমন কথা অনেকের কাছেই শোনা যায়। তবে হাতের তালুর রেখা বলে দিতে পারে অনেক কিছুই। এমনই দাবি অনেকের। জ্যোতিষশাস্ত্র বলছে শুধু হাতের তালুতে সাজানো রেখাই নয়, হাতের তালুর রঙও বলে দিতে পারে মানুষের ভাগ্য,বলে দিতে পারে মানুষের স্বভাব। চরিত্রের অজানা দিকটি জানতে হলে দেখে নিন হাতের তালপ রঙ দেখে কী জানা যায়।

হলুদ তালু

হলুদ তালু

তালুর রঙ যদি হলুদ হয়, তাহলে তা দুর্বলতার চিহ্ন। এঁদের অনেক ধরনের অসুস্থতা থাকতে পারে। সহজেই এঁরা বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে যায়। নিজের শরীরের যত্নের বিষয়ে এঁদের সচেতন থাকতে হবে।

লাল তালু

লাল তালু

লাল রঙের তালু যাঁদের থাকে, তাঁদের ভাগ্যে মা লক্ষ্মীর আশির্বাদ থাকে। জীবনে সমস্ত রকমের সুখ এঁরা ভোগ করতে পারেন। বলা হয় লাল রঙের যাঁদের হাতের তালু তাঁরা খুবই ভাগ্যবান হয়ে থাকেন। তবে চট করে রেগে যাওয়ার প্রবণতা এদের প্রবল।

গোলাপী রঙের তালু

গোলাপী রঙের তালু

তালুর রঙ যদি গোলাপী হয়, তাহলে জানতে হবে সেই ব্যক্তি খুবই রাগী স্বভাবের। মুহূর্তের মধ্যে এঁদের ধ্যান ধারনা পাল্টে যায়। পাল্টে যায় সিদ্ধান্ত। তবে সমাজ এঁদের সম্মান করে এঁদের পরিশ্রমের জন্য। এঁরা সমাজে অত্যন্ত সমাদৃত হন।

সাদা রঙের তালু

সাদা রঙের তালু

তালুর রঙ যদি খুব ফ্যাকাশে হয়, বা সাদা রঙের হয় , তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি খুবই কৌতূহলী স্বভাবের। এঁরা খুবই অলস স্বভাবের হন। কাজের প্রতি এঁদের খুব একটা ইচ্ছা থাকে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+