দীপাবলির সন্ধ্যায় পূজিত হন দেবী লক্ষ্মী, কিন্তু কেন এদিন সম্পদের দেবীর পুজো করা হয়?

প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজিত হন মা কালী। এই দিনটি দীপান্বিতা অমাবস্যা নামেও পরিচিত। কিছুদিন আগেই সকলে পালন করেছেন কোজাগরী লক্ষ্মীপুজো। কোজাগরী লক্ষ্মীপুজো কিন্তু পালিত হয় পূর্ণিমার তিথিতে। অমাবস্যা তিথিতে অর্থাৎ দীপাবলির দিন কেন মা লক্ষ্মীর পুজো করা হয়?

দীপাবলি হল আলোর উৎসব। সকলেই বাড়িতে এদিন মা লক্ষ্মী, গণেশের পুজো করেন। লক্ষ্মী ও গণেশের পুজো করলে আচার অনুষ্ঠান মেনে আপনার আর্থিক দিকে লাভ হবে। এতে আপনার বাড়িতে মা লক্ষ্মীও কিন্তু বাস করবেন।

lakshmi puja

চলতি বছর ৩১ অক্টোবর পড়েছে দীপাবলি উৎসব। শুধু ৩১ তারিখ নয়, পয়লা নভেম্বরও কিন্তু এই বিশেষ তিথি রয়েছে। দীপাবলির সময় অমাবস্যা তিথিতে দেবী লক্ষ্মীর পুজো করা হয়। রাতেও এই পুজো করেন অনেকে।

লক্ষ্মীপুজো যেকোনও সময়ই করা যায়। তবে দীপাবলির রাতেই লক্ষ্মীপুজো করা হয়। প্রদোষ কাল অর্থাৎ সূর্যাস্তের পরেই দেবী লক্ষ্মী পূজিত হন। চলতি বছর ৩১ অক্টোবর সন্ধে ৬টা ২৭ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট পর্যন্ত দীপাবলিতে লক্ষ্মী পুজো করার শুভ সময়। তাছাড়া রাত ১১ টা ৩৯ মিনিট থেকে সাড়ে বারোটা পর্যন্ত আপনি পুজো করতে পারেন।

কথিত আছে, অলক্ষ্মী হলেন দেবী লক্ষ্মীর দিদি। তাদের জন্ম বৃত্তান্ত নিয়ে অনেকের নানান মত রয়েছে। কেউ বা বলেন প্রজাপতি ব্রহ্মার মুখের আলো থেকে জন্ম নিয়েছিলেন লক্ষ্মী। আর পিঠ থেকে জন্ম নিয়েছিলেন অলক্ষ্মী। তাই সবচেয়ে প্রচলিত কাহিনীটি হল সমুদ্রমন্থনের সময় সমুদ্র থেকে অমৃত পাত্র নিয়েই জন্মগ্রহণ করেছিলেন মা লক্ষ্মী।

কথিত আছে, দেবী লক্ষ্মী ও অলক্ষ্মী হলেন একদম আলাদা। কথিত আছে, কোজাগরী লক্ষ্মী পুজোর সময়ে দেবী লক্ষ্মীর সঙ্গেই বাড়িতে হাজির হন অলক্ষ্মী। তাই তাকে দীপাবলির দিন সন্ধ্যায় লক্ষ্মীপুজো করে অলক্ষ্মীর বিদায় করা হয়। এদিন কিন্তু লক্ষ্মী ও অলক্ষ্মী দুজনেরই পুজো করা হয়। কারণ মনে করা দীপাবলির দিনই হল আসল দিন। যেদিন অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির উদয় হয়।

কথিত আছে, এই বিশেষ দিনে যারা দেবী লক্ষ্মীর পুজো করেন তাদের আর্থিক দিকে লাভ হয় এবং ভাগ্যের দ্বারা তাদের খোলা থাকে। দেবীর কৃপায় তাঁরা জীবনে অনেক নাম করতে পারেন। কোনও কাজেই তাঁরা পিছিয়ে পড়েন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+