আর্থিক দিকে স্বচ্ছল থাকতে মেনে চলুন এই বাস্তু টিপসগুলি
আর্থিক দিকে স্বচ্ছল থাকতে মেনে চলুন এই বাস্তু টিপসগুলি
জ্যোতিষশাস্ত্রে বলা হয় যদি বাস্তুতে কোনও দোষ থাকে তাহলে সেটি যতক্ষণ না কাটানো হয় ততক্ষণ বাড়িতে নানান রকম সমস্যা দেখা দেয়। তাতে ঘরে সুখ-সমৃদ্ধি কমে যায়। আর্থিক দিকে অবনতি হয়। সেই সময় এমন কিছু বাস্তু টিপস আসছে সেগুলি অনুসরণ করা দরকার। যেগুলি অনুসরণ করলে বাড়িতে আপনার সম্পদ ভরে উঠবে। তাহলে জেনে নিন কোন কোন বাস্তু টিপস মানলে আপনি জীবনে সুখে থাকবেন।

উত্তরদিকে আলমারি রাখুন
বাস্তুশাস্ত্র অনুসারে উত্তরদিক হল অর্থের দিক। এইদিক ভগবান কুবেরের দিক। তাই এই দিকে আপনি টাকা এবং ঘরের মূল্যবান জিনিস রাখতে পারেন। তবে সেটি শুধুমাত্র উত্তর দিকেই রাখবেন। যদি আপনি এদিকে আলমারি রাখেন, তাহলে তার দরজা যেন উত্তর দিকে খোলে। তাহলে আপনার আলমারিতে টাকা পয়সা ভরে থাকবে। ধন-সম্পত্তি বৃদ্ধি পাবে। আর্থিকভাবে আপনি অনেক সচ্ছল থাকবেন। পরিবারে কোনও ঝামেলাই থাকবে না।

উত্তরদিকে ভারী জিনিস রাখবেন না
তবে আলমারি ছাড়া অন্য কোনও ভারী জিনিস উত্তর দিকে রাখবেন না। সেদিকে হালকা জিনিস রাখার চেষ্টা করুন। তাহলে ঘরের সর্বদা সুখ, শান্তি বজায় থাকবে। এছাড়া আয়ের কোনও বাধা থাকবে না। জীবনে কোন সমস্যা থাকবে না। দাম্পত্য ও পারিবারিক জীবনে সুখ থাকবে।

এই স্থানে কুবের ছবি রাখুন
মা লক্ষ্মী আমরা সম্পদের দেবী বলেই মনে করি। কুবেরের সঙ্গে তার একটি বিশেষ সম্পর্ক রয়েছে। কুবের ছবি উত্তর দিকে রেখে রোজ পুজো করলে অনেক উপকার পাওয়া যায়। কুবের দেবের কৃপায় আপনি প্রচুর অর্থ লাভ করতে পারবেন। আপনার আর্থিক অবস্থা শীঘ্রই খুব ভালো হয়ে যাবে। আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। ব্যবসা থেকে কর্মক্ষেত্রে কুবেরের ছবি রাখলে আপনার সেখানে উন্নতি হবার সম্ভাবনা থাকবে। জীবনে আপনি সকল কাজে সাফল্য পাবেন।

বাড়িতে রাখুন ম্যানিপ্লান্ট গাছ রাখুন
যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান, তাহলে অবশ্যই ম্যানিপ্লান্ট ব্যবহার করুন। এটি উত্তর দিকে রাখলে খুব শুভ ফল পাওয়া যায়। ম্যানিপ্লান্ট রোপন করুন। এটি খুব শুভ বলে মনে করা হয়। বাড়িতে কাঁচের বোতলে আপনি ম্যানিপ্লান্ট রাখতে পারেন। যাতে আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে এবং জীবনে আপনি ভালো থাকতে পারবেন। পরিবারে কোনও অশান্তির সম্মুখীন আপনাকে বারবার হতে হবে না।

উত্তরদিক পরিষ্কার রাখুন
বাড়ির উত্তর দিক খুব শুভ বলে মনে করা হয়। তাই এই জায়গা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এটি মা লক্ষ্মীর দিক বলেই মনে করা হয়। এই জায়গায় কখনোও আবর্জনা রাখবেন না। এটিতে জীবনে দারিদ্রতা নেমে আসে। ঘর থেকে কখনোই অভাব দূর হয় না। তাই এই দিক সবসময় পরিষ্কার রাখুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications