বাস্তুর এই নিয়মগুলি মেনে চললে জীবনে আসবে আর্থিক সুখ, জানেন আপনি

বাস্তুর এই নিয়মগুলি মেনে চললে জীবনে আসবে আর্থিক সুখ, জানেন আপনি

বাস্তুশাস্ত্রে এমন কিছু জিনিসের কথা বলা আছে যেগুলো যদি প্রতিটি সংসারের না করা হয় তাহলে সব অশান্তি লেগে থাকে। এই কাজগুলো করলে জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। আর এগুলো পালন না করলে জীবনে নেমে আসে অশান্তি। দাম্পত্য জীবনে কলহ বাড়তে থাকবে। যেগুলো থেকে মুক্তি পাওয়া খুব কঠিন হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আশীর্বাদের জন্য কিছু বাস্তু টিপস দিয়েছিলেন এবং সেইসঙ্গে কিছু নিয়মের কথা বলেছিলেন। বাস্তুশাস্ত্রের বিশেষজ্ঞরা শাস্ত্র অনুসারে কিছু কাজ করা করার কথা বলেছেন। তা করলে অত্যন্ত ফলদায়ক হয়। ধর্মীয় শাস্ত্র অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এই নিয়ম গুলি মেনে চললে জীবনের সব ঝামেলা কেটে আর্থিক দিক সুখের হবে। সেই সঙ্গে আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। তাহলে জেনে নেওয়া যাক কোন কোন জিনিস মানলে আপনার আর্থিক অবস্থা খুব ভালো যাবে।

বাড়িতে পানীয় জলে সুষ্ঠু ব্যবস্থা রাখুন

বাড়িতে পানীয় জলে সুষ্ঠু ব্যবস্থা রাখুন

প্রতিটি বাড়িতে পানীয় জলে সুষ্ঠু ব্যবস্থা রাখা দরকার। উত্তর-পূর্ব দিকে করা উচিত এটি। এই কাজটি করলে আপনার আর্থিক অবস্থা খুব ভালো থাকবে।

 ঘরে চন্দনের মালা, বাতি রাখুন

ঘরে চন্দনের মালা, বাতি রাখুন

ঘরে চন্দনের মালা, বাতি রাখতে পারেন। চন্দনের প্রভাবে নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। প্রত্যেক দিন সন্ধ্যায় ঘরে চন্দনের ধুপ ধূনো দিলে জীবনে উন্নতি হবে এবং চাকরি ও কর্মক্ষেত্র, ব্যবসায় আপনার আর্থিক দিকের উন্নতি হবে।

বাড়িতে মধু রাখা দরকার

বাড়িতে মধু রাখা দরকার

বাড়িতে মধু থাকা খুব শুভ বলে মনে করা হয়। যদি জীবনে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে রাখতে চান তাহলে এই কাজগুলো করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, মধু যেমন আত্মাকে শুদ্ধ করে, তেমনি ঘরের পরিবেশকেও পরিষ্কার রাখে। তাই প্রতিটি বাড়িতে সুখ শান্তি বজায় রাখার জন্য মধু রাখা আবশ্যক। বাড়িতে এগুলি ব্যবহার করলে উপকার পাওয়া যায়। প্রদীপ জ্বালানো, খাবার খেতে ব্যবহার করা যেতে পারে মধু।

বাড়িতে ঘি রাখবেন

বাড়িতে ঘি রাখবেন

ঘরে কখনও ঘি যেন কখনো ফুরায় না। সেদিকে খেয়াল রাখতে হবে। ঘি শেষ হবার আগেই আপনি একটা নতুন ঘিয়ের পাত্র কিনে নিন। দেখবেন আপনার জীবনে সুখ সবসময় ভরে থাকে।

মা সরস্বতী ছবি ও মূর্তি রাখবেন

মা সরস্বতী ছবি ও মূর্তি রাখবেন

ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মা সরস্বতীর পুজো করলে বুদ্ধি বাড়ে। দারিদ্রতা চলে যায়। এমন পরিস্থিতিতে মা সরস্বতী ছবি ও মূর্তি বাড়িতে রাখা উচিত। তাহলে জীবনে আর্থিক অবস্থা কেটে যেতে পারে। জীবনে সুখ হবে। আর্থিক জীবনে সুখ আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+