একটি ছোট লবঙ্গই আপনার ভাগ্য বদলে দিতে পারে, জানুন কীভাবে

একটি ছোট লবঙ্গই আপনার ভাগ্য বদলে দিতে পারে, জানুন কীভাবে

গ্রহ ও নক্ষত্রের অশুভ প্রভাব প্রতিটি ব্যক্তির উপরেই থাকে। আর এই অশুভ প্রভাবের কারণে অনেক রাশির ব্যক্তির জীবনে নানা ঘটনাও ঘটে। অ্যাক্সিডেন্ট পর্যন্ত হতে পারে। তাছাড়া জীবনহানির আশঙ্কা থাকে। তাছাড়া উন্নতি করতে পারে না জীবনে অনেকেই। নানান সমস্যার সম্মুখীন তাদের হতে হয় তাদের। তবে এর থেকেও নানান প্রতিকার রয়েছে। লবঙ্গ একটি ছোট জিনিস কিন্তু এর যে কি গুন রয়েছে তা অনেকেই জানেন না। জীবনে আর্থিকদিকে উন্নতি করতে এবং সমস্ত ঝামেলা থেকে বেরোতে মেনে চলুন এই টিপসগুলি।

শিবলিঙ্গে আপনি লবঙ্গ অর্পণ করুন

শিবলিঙ্গে আপনি লবঙ্গ অর্পণ করুন

জ্যোতিষশাস্ত্রে বলা হয় লবঙ্গের সাহায্যে রাহু, কেতুর খারাপ প্রভাব অনেকটাই কমানো যায়। যদি কোনও ব্যক্তির জন্মকুণ্ডলী খারাপ জায়গায় এই গ্রহ থাকে তাহলে প্রতি শনিবার কাউকে লবঙ্গ দান করুন। শিবলিঙ্গে আপনি লবঙ্গ অর্পণ করতে পারেন। ৪০ দিন এরকম করলে আপনার রাহুর খারাপ প্রভাব দূর হয়ে যাবে এবং ঘরে আপনার সুখ আসবে। জীবনে আর্থিক দিকে আপনি অনেক উন্নতি করতে পারবেন।

 কর্মক্ষেত্রে লবঙ্গ রাখুন

কর্মক্ষেত্রে লবঙ্গ রাখুন

যদি আপনি কর্মক্ষেত্রে সাফল্য আনতে চান বা কোন চাকরির পরীক্ষায় যাচ্ছেন তখন যদি আপনি মুখে দুটো লবঙ্গ দিয়ে যান বা সেই কর্মস্থলে গিয়ে দুটো লবঙ্গ ফেলে দেন তাহলে আপনার জীবনে সকল কাজেই সমাধান হবে। এবং যে কাজের জন্য আপনি গেছেন সেই কাজে আপনি সাফল্য পাবেন। যদি আপনি দেবতার প্রার্থনা করেন সেই সময় আপনি দুটো লবঙ্গ নিচে ফেলে করবেন। তাহলে দেবতা আপনার কথা শুনবে। আপনি জীবনে আর্থিক উন্নতি করতে পারবেন।

হনুমানজির মূর্তির সামনে এই কাজটি করুন

হনুমানজির মূর্তির সামনে এই কাজটি করুন

অনেক পরিশ্রমের পরেও অনেক কাজ হয়তো অনেকে করতে সাফল্য পান না। তাই জীবনে সাফলতা আনতে মঙ্গলবার হনুমানজির মূর্তির সামনে জুঁই ফুলের তেলের প্রদীপ চালান। এবং এই প্রদীপ দুটি লবঙ্গ রাখুন। তারপরে হনুমান চালিশা পাঠ করুন এবং ঠাকুরের আরতি করুন আপনার জীবনে সাফল্য আসবে এবং যে কাজ আপনার হচ্ছিল না সেটি হবে এবং আমরা আটকে থাকা কাজ হয়ে যাবে। পারিবারিক ও দাম্পত্য জীবনেও আপনি সুখী হবেন।

দেবীকে এগুলি অর্পণ করুন

দেবীকে এগুলি অর্পণ করুন

বাড়িতে আর্থিক সংকট কাটাতে দেবী লক্ষীর পূজা করা খুব শুভ। তবে এই পূজার সময় গোলাপ ফুলের সঙ্গে দুটি লবঙ্গ দেবীকে অর্পণ করুন। তাহলে মা লক্ষ্মীর খুব খুশি হবে। লাল কাপড়ে পাঁচটি লবঙ্গ এবং পাঁচটি কড়ি বেঁধে আলমারিতে রাখুন। এতে জীবনে সাফল্য মেলে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+