আর্থিক সঙ্কট কাটাতে মেনে চলুন এই বাস্তুটিপসগুলি, জীবনে আসবে সাফল্য
আর্থিক সঙ্কট কাটাতে মেনে চলুন এই বাস্তুটিপসগুলি, জীবনে আসবে সাফল্য
বাস্তুশাস্ত্রে বলা হয় কোনও বাড়ির যদি বাস্তু ঠিক না থাকে সেখানে নানা অসুবিধার সম্মুখীন হতে হয় সেই পরিবারের সদস্যদের। তাদের জীবনে আর্থিক অনটন নেমে আসে। তারা জীবনে এগিয়ে যেতে পারেন না। সকল কাজে তারা হেরে যান। তাদের মানসিক চাপের সৃষ্টি হয়। কিন্তু আবার এমন অনেক পরিবার আছে, যারা অনেক অর্থ উপার্জন করার পরেও তারা সেই টাকা ধরে রাখতে পারেন না। তবে এর পেছনে রয়েছে বাস্তু ত্রুটি। যদি কোনও পরিবারের বাস্তুত্রুটি না থাকে, সে পরিবার সচ্ছল হবেই। লক্ষ্মীর আশীর্বাদ ঘরে সুখ-সমৃদ্ধি ভরে থাকবে। এই বাস্তু টিপস মেনে চলা খুব দরকার। জেনে নিন কোন কোন বাস্তুটিপস আপনি মেনে চলবেন।

লাল কাপড়ে সাতটি কড়ি বেঁধে রাখুন
একটি লাল কাপড়ে সাতটি কড়ি বেঁধে রাখুন। তাহলে ঘরে অর্থের অভাব হবে না। অর্থের দিকে পাবেন। এই কড়ি আপনি আপনার আলমারিতে বা কোন গুপ্তস্থানে রাখতে পারেন। যেটি কেউ স্পর্শ করবেন না এবং দেখতে পাবে না। তবে মা লক্ষ্মী এতে খুব খুশি হন এবং আপনাকে অর্থের দিকে যথেষ্ট সাফল্য এনে দিতে পারেন।

আলমারিতে নতুন টাকা রাখুন
বাস্তুশাস্ত্র অনুসারে যে স্থানে আপনি টাকা রাখবেন বা সোনার গহনা রাখবেন সেই স্থানে কিন্তু মা লক্ষ্মী বিরাজ করে। তাই সেই জায়গায় একটি নতুন টাকা রাখুন। যেটি একদম চকচকে টাকা রাখবেন। এই নতুন টাকা নিরাপদ স্থানে রাখুন। যেখানে কেউ হাত দেবেন না। তবে মনে রাখবেন এই নোট যেন পুরনো না হয়। তাহলে আপনার জীবনে সাফল্য আসবে না। আপনি জীবনে এগিয়ে যাবেন। কোনও কাজেই অসুবিধা হবে না। আপনার আর্থিক দিকে অনেক উন্নতি হবে। জীবনে অনেক অর্থ উপার্জন করতে পারবেন।

উত্তর দক্ষিণ দিকে আলমারি রাখুন
উত্তর দক্ষিণ দিক ভগবান কুবেরের দিক বলে মনে করা হয়। তাই এই দিকে আপনি আলমারি রাখতে পারেন। আর যেদিকে রাখবেন সেদিকে লকারে বা আপনার ম্যানিব্যাগ রাখুন। আপনি একটা ফুল রেখে দিন সেখানে। এতে মা লক্ষ্মী খুব খুশি হবেন এবং এতে আপনার জীবনে আর্থিক দিকে অবনতি ঘুচবে। আপনি অর্থ লাভ করতে পারবেন। জীবনে এগিয়ে যেতে পারবেন।

লকারে আয়না রাখুন
আপনি যদি চান বাড়িতে কখনও আর্থিক সংকট না হয়, তাহলে দেবী লক্ষ্মীর কৃপা বজায় থাকে, তাহলে আপনার লকারে একটা ছোট্ট আয়না রাখুন। এই লকার এমনভাবে রাখবেন যাতে দরজা খুললে সেটি যেন কেউ দেখতে না পায়। তাহলে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন। আর্থিক অভাব কেটে যাবে।

আলমারিতে অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না
আমরা অনেক সময় আমাদের অনেক অকেজ বা অপ্রয়োজনীয় জিনিস লকারে রাখি, যেমন- চাবি, ছবি বা অন্যান্য জিনিস কিন্তু তবে এগুলো না রাখাই ভালো সেখানে। যে জিনিস আপনার কাজে দেবে বা টাকার সঙ্গে সম্পর্কিত। সেই জিনিসই আপনি আপনার লকারে লাখুন। না হলে মা লক্ষ্মী এতে রেগে যান এবং আপনার আর্থিক দিকে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications