আর্থিক দিকে উন্নতি করতে ও জীবনে সুখী হতে মেনে চলুন এই বাস্তুটিপসগুলি
আর্থিক দিকে উন্নতি করতে ও জীবনে সুখী হতে মেনে চলুন এই বাস্তুটিপসগুলি
যারা কঠোর পরিশ্রম করার পরেও তাদের জীবনে সাফল্য আসে না। তারা সাফল্যের জন্য অনেক কিছু করেন তবে তাদের বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকে। জীবনে সাফল্য আসে না। তবে এর পেছনে যে কী কারণ তা হয়তো অনেকেই জানেন না। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, অনেক সময় মানুষের জীবনে নানান অসুবিধার সম্মুখীন হতে হয় বাস্তুর জন্য অর্থাৎ যদি কারোর বাড়িতে বাস্তু ত্রুটি থাকে তাহলে তারা জীবনে সুখী হয় না, সেই সঙ্গে পরিবারে সব সময় অশান্তি লেগে থাকে। তাদের জীবনে আর্থিক অভাব ক্রমশ লেগে থাকে। বাড়তি খরচ বাড়তে থাকবে। জ্যোতিষশাস্ত্রের এই পরামর্শগুলো মেনে চললে আপনার জীবনে কখনোই আর্থিক অভাব আসবেনা। আপনার মানিব্যাগ বা ঘরে আর্থিক অভাব হবে না। সব সময় আপনার হাতে টাকা পয়সা থাকবে। দেখে নিন কোন কম নিয়ম মানবেন।

এতে আপনার আর্থিক অভাব কেটে যাবে
যদি কেউ কঠোর পরিশ্রম করার পরেও অর্থ সঞ্চয় করতে সক্ষম না হন, ক্রমশ দারিদ্র হতে থাকেন তাহলে তারা একটি লাল কাপড়ে লবঙ্গ ও কর্পূর একসঙ্গে বেঁধে আপনার পার্সে রাখুন তাহলে দেখবে আপনার মানিব্যাগে টাকা ভরে উঠবে। আপনার আর্থিক দিকেরও অভাব কেটে যাবে।

সাদা শঙ্খের খোসা
জ্যোতিশাস্ত্রে বলা হয় সাদার শঙ্খের খোসা খুব শুভ। এই শঙ্খের খোসার একটি রুপোর মুদ্রা, একসঙ্গে নিয়ে একটি লাল কাপড়ে বেঁধে আপনার আলমারিতে রাখতে পারেন। এটি করলে আপনার জীবনে সাফল্য আসবে। যদি আপনি ব্যবসাক্ষেত্রে উন্নতি করতে চান তাহলে আপনি এটি আপনার ব্যবসাক্ষেত্রেও রাখতে পারেন। সেখানেও আপনার জীবনে সাফল্য আসবে।

সুপারি
বলা হয়, দেব-দেবতাদের পুজো করার সময় আমরা সুপারি নিবেদন করি। সেই সঙ্গে আমরা তাদের পছন্দের মতন খাবারও নিবেদন করি। বলা হয় সেই সুপারি যদি আপনার দরজায় বেঁধে রাখেন তাহলে আপনার ঘরে দেবতারা ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবেন। বাড়িতে নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে। আপনার পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনারা সুখে বাস করতে পারবেন।

কালো বীজের দানা
আপনি আপনার মানিব্যাগ সবসময় ভরে রাখতে, ১১ টি কালো বীজের দানা আপনার পার্সে রেখে দিন সবসময়। তবে এটি কাউকে বলবেন না বা দেখাবেন না । তবে আপনার জীবনে সাফল্য আসবে। সেই সঙ্গে আপনার মানিব্যাগ কখনোই খালি যাবে না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications