মেনে চলুন এই বাস্তু টিপসগুলি, না হলে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে
মেনে চলুন এই বাস্তু টিপসগুলি, না হলে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে
মানুষের জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় সকলে। তবে তারা কী কারনে অসুখী হন বা অসুবিধার সম্মুখীন বা আর্থিক ক্ষতি হয় তা তারা নিজেরাও বুঝতে পারেন না। তবে বলা হয় যদি বস্তুত্রুটি থাকে। দাম্পত্য ও পারিবারিক জীবনে অশান্তি দেখা দেয়। সেই সঙ্গে আর্থিক সমস্যা হতেও পারে। জীবনে সেই ব্যক্তি সুখী হন না। এমন অনেক পরিবারই আছে যারা বিয়ের পর তেমন সুখী হন না। দাম্পত্য জীবনে অশান্তি ভরে ওঠে। স্বামী-স্ত্রীর মধ্যে অনেক ব্যবধান সৃষ্টি হয়। বাস্তু যদি ঠিক থাকে তাহলে কেটে যায়। এতে পারিবারিক ও সামাজিক দিকে সুখে থাকবেন। তাছাড়া স্বামী স্ত্রীর ঘুমের ওপরেরও অনেক সময় অনেক কিছু নির্ভর করে। কী কী করলে জীবনে সুখী হবেন তা জেনে নিন।

পূর্ব দক্ষিণ দিকে মাথা করে ঘুমান
জ্যোতিষশাস্ত্রে স্বামী স্ত্রীর শোবার জন্য সঠিক নিয়ম আছে। তা যদি মেনে চলা যায় তাহলে আওনি সুখী হতে পারবেন। দাম্পত্য জীবনে সমস্ত অশান্তি কেটে আপনি সুখের মুখ দেখবেন। তবে পূর্ব দক্ষিণ দিকে মাথা করে শোবা খুব ভালো স্বামী স্ত্রীর জন্য।

শুভ কাজে স্ত্রীকে ডান দিকে বসান
সন্তানের নামকরণ, অন্নপ্রাশন, বিবাহ, কন্যাদান, যজ্ঞ, পুজো, জপ ইত্যাদি ধর্মীয় আচার-অনুষ্ঠানে স্ত্রীকে ডান দিকে বসতে বলুন। কথিত আছে অর্ধনারীশ্বর রূপে মা পার্বতী ও ভগবান শঙ্কর রয়েছেন। এগুলি করলে আপনার জীবনে সুখ থাকবে।

নববিবাহিতদের দক্ষিণদিকে মুখ করে ঘুমান
নববিবাহিতদের দক্ষিণদিকে মুখ করে ঘুমান। তবেই বারীতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। আপনি কোনদিকে রোজ ঘুমাচ্ছেন সেটাও কিন্তু জানা খুব দরকার। বিছানা সঠিক স্থানে রাখুন। না হলেই বিপদ। ভুল দিকে ঘুমালে আপনার পরিবারের অশান্তি বাঁধতে পারে। আপনি স্ত্রীর সঙ্গে সুখে থাকতে পারবেন না। অশান্তি আপনার পিছু ছড়াবে না। জীবনে কোনও কাজে সাফল্য পাবেন না।

উত্তরদিকে পা রেখে ঘুমান
দাম্পত্য জীবনে সুখী হতে উত্তর দিকে পা রেখে ঘুমান। না হলেই বিপদ। বাড়তে পারে অশান্তি। না হলে আপনার স্ত্রীর সঙ্গে আপনার অশান্তি বাড়বে। বলা হয় উত্তর হল প্লাস এবং দক্ষিণ হল বিয়োগ। তাই মাথাকে সবসময় দক্ষিণদিকে মাথা রাখুন আর উত্তরদিকে পা করে রাখুন। তাহলে ভগবানের আশীর্বাদ পাবেন। জীবনে এগিয়ে যেতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications