মেনে চলুন এই বাস্তু টিপসগুলো, না হলে আপনার সংসারেও দেখা দেবে আর্থিক সঙ্কট

মেনে চলুন এই বাস্তু টিপসগুলো, না হলে আপনার সংসারেও দেখা দেবে আর্থিক সঙ্কট

প্রতিটি মানুষই জীবনে খুব সুখী হতে চান কিন্তু সেই সুখ সকলে পায় না। তার জন্য মানুষ অনেক চেষ্টা করেন তবুও অনেক সময় তার সেই চেষ্টা বৃথা হয়। কিন্তু তাছাড়াও অনেকে উপার্জন করার পরও তাদের জীবনে বাড়তি খরচ বাড়তে থাকে। এর সঠিক কারণ তারা কখনোই খুঁজে পান না। বাস্তুশাস্ত্রে বলা হয়, এমন অনেক নিয়ম রয়েছে যেগুলি সংসারের হানি আনতে পারে। বাড়াতে পারে বাড়তি খরচ এবং জীবনের সব সুখ কেড়ে নিতে পারে। তাহলে জেনে নিন বাড়ির বাস্তু ঠিক রাখতে আপনি কী করবেন।

উত্তর পূর্ব দিক পরিষ্কার রাখুন

উত্তর পূর্ব দিক পরিষ্কার রাখুন

বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পূর্ব দিকের বিশেষ গুরুত্ব রয়েছে। উত্তর পূর্বদিকে সম্পদের দেবী , কুবেরের স্থান। তাই এই দিক সবসময় পরিষ্কার রাখা খুব দরকার। আর দিকটি পরিষ্কার রাখলে আর্থিক অভাব কেটে যায়। যদি এই স্থান নোংরা রাখা হয় তাহলে সেই বাড়ির মানুষেরা ধীরে ধীরে দরিদ্র হতে থাকে। বাড়িতে নেমে আসে অশান্তি। পারিবারিক ও দাম্পত্য জীবনে কোন মানুষ সুখ পাওয়া যায় না।

বাড়ির বাথরুম সঠিক স্থানে করুন

বাড়ির বাথরুম সঠিক স্থানে করুন

বাড়ির বাথরুম সর্বদা সঠিক স্থানে করা উচিত। মানুষ বর্তমানে তার বাথরুমকে যথেষ্ট বিলাসবহুল করে তোলবার জন্য বাস্তু নিয়ম না মেনেই এটি তৈরি করতে হয়। আর এর কারণেই অনেক ভুল কাজ করে ফেলেন অনেকেই। তার জন্য মানুষের জীবনে অনেক হানি দেখা দেয়। দক্ষিণ-পশ্চিম দিকগুলো শৌচাগার করা ভালো বলে মনে করা হয়। বাড়ির উত্তর পূর্ব দিকে বাথরুম করা হলে সেই ব্যক্তিকে জীবনে অর্থের সংকটের মুখোমুখি হতে হয়। তিনি যত টাকা ইনকাম করুক না কেন সেই টাকা তিনি রাখতে পারেন না। তার জীবনে বাড়তি খরচ ক্রমশই বাড়তে থাকে। তার সংসারে অভাব দেখা দেয়।

জলের ট্যাঙ্ক সঠিক স্থানে রাখুন

জলের ট্যাঙ্ক সঠিক স্থানে রাখুন

প্রতিটি বাড়িতেই জলের ট্যাঙ্ক থাকে। তবে তা কোন দিকে রাখা দরকার তা কিন্তু খুব কম মানুষই জানেন। যে বাড়িতে জলের ট্যাঙ্ক বাস্তুশাস্ত্র অনুসারে রাখা হয় সে বাড়ির মানুষ খুব সুখী হন। বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে জলের ট্যাঙ্ক রাখা শুভ বলে মনে করা হয় না কারণ এটি আগুনের দিক বলে বিবেচিত। তাই আগুনের দিকে কখনোই জল রাখা শুভ নয়। যার ফলে মানুষের জীবনের সব সুখ চলে যায়। সে কখনোই প্রকৃতভাবে সুখী হতে পারেন না। সংসারে অভাব দেখা দেয়। পারিবারিক ও দাম্পত্য জীবনে তারা কখনোই সুখী হন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+