আর্থিক সঙ্কট কাটাতে বাড়িতে কোন কোন জিনিস আনার পরামর্শ দিচ্ছে বাস্তুশাস্ত্র
সকলেই কঠিন পরিশ্রম করেন অর্থ উপার্জনের জন্য। যাতে তাঁরা সারা জীবন ভালো থাকতে পারেন তাঁর জন্য। তবে অর্থ উপার্জন করলে সবাই যে ধরে রাখতে পারেন তা নয়।
কারণ বাস্তুত্রুটির কারণে অনেকেরই কিন্তু অর্থ খরচ হয়ে যায়। যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান এবং দারিদ্রতা কমাতে চান তাহলে এই টিপসগুলি মানতে পারেন।

- পিরামিড
বাস্তুশাস্ত্রে, পিরামিডের বিশেষ গুরুত্ব রয়েছে। ঘরে পিরামিড রাখলে বাস্তুদোষ দূর হয।, যেমন- সোনা, রুপো, পিতলের পিরামিড আপনি বাড়িতে রাখতে পারেন। এতে আর্থিক সংকট কেটে যাবে। তবে বাড়ির এমন জায়গায় রাখবেন যেখান থেকে আপনার বাড়ির সদস্যরা সবাই দেখতে পান এটি। যেমন ধরুন আপনি ডাইনিং রুমে এটি রাখতে পারেন।
- পঞ্চমুখী হনুমানের মূর্তি
আর্থিক দিকে উন্নতি করতে চাইলে বাড়িতে পঞ্চমুখী হনুমানের মূর্তি বা ছবি রাখুন। তাহলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। আর্থিক অবস্থা আরোও মজবুত হবে। দক্ষিণ-পশ্চিম দিকে এই পঞ্চমুখী হনুমান রাখলে আপনি নতুন সম্পত্তির মালিক হবেন। আপনার দারিদ্রতাও কেটে যাবে।
- দেবী লক্ষ্মী ও কুবেরের মূর্তি
দেবী লক্ষ্মীকে সম্পদের দেবী বলে মনে করা হয়। তাই পূজোর স্থানে দেবী লক্ষীর মূর্তি রাখুন। যদি দেবীর সঙ্গে পদ্মফুল থাকে তাহলে কিন্তু তা আপনার পরিবারের জন্যই খুব শুভ। তাছাড়া বাড়িতে ভগবান কুবেরের মূর্তি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই মা লক্ষ্মী ও ভগবান কুবের ছবি বা মূর্তি ঘরে রাখলে আপনার আর্থিক দিকে উন্নতি হবে। দেবতার বিশেষ কৃপায় আপনার জীবনের সফলতা লেগে থাকবে। ইতিবাচক শক্তি আপনার বাড়িতে প্রবেশ করবে।
- কলসিতে জল ভর্তি করে রাখুন
বাড়িতে জল ভর্তি জগ রাখা অত্যন্ত শুভ। বাড়ির উত্তর দিকে সবসময় জল ভর্তি জগ রাখবেন। এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বিরাজ করবে এবং নেতিবাচক শক্তি বিদায় নেবে। যদি জগ না থাকে তাহলে কলসিতেও জল ভর্তি করে রাখতে পারেন। বলা হয় এটি রাখলে আপনার বাড়িতে আর্থিক দিকে খুব উন্নতি হবে এবং জীবনে সফলতা অর্জন করতে পারবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications